শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি  ফুটবল খেলার ইচ্ছাই শেষ হয়ে গেছে এমবাপ্পের!

ছাদে গিয়ে ধর্ষণের শিকার ৬ বছরের শিশু, ঢামেকে ভর্তি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৬ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর কামরাঙ্গীরচরে ছয় বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে কামরাঙ্গীরচরের ভাড়া বাসার ৫ম তলার ছাদে এ ঘটনা ঘটে। 

শিশুটির বাবা জানান, তার স্ত্রী অন্যের বাসায় কাজ করেন। দুপুরে শিশুর মা বাসার বাইরে ছিলেন। তিনি অন্য শিশু সন্তানকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ছয় বছর বয়সী মেয়ের চিৎকার শুনে তার ঘুম ভাঙে। ঘর থেকে বের হয়ে মেয়েকে কান্না করতে দেখেন তিনি। তার পরনের জামায় রক্ত দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে ঢামেকে নিয়ে যান।

তিনি অভিযোগ করে বলেন, বাড়ির ছাদে ইয়াছিন (১৫) নামে এক কিশোর ভাড়া থাকে। ইয়াসিন ও তার বন্ধু আরিফ (১৬) মিলে এ কাজ করেছে বলে জানিয়েছে তার মেয়ে। ঘটনার পর থেকে তারা পলাতক।

এদিকে খবর পেয়ে হাসপাতালে আসেন কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মাইনুল ইসলাম। তিনি বলেন, এ বিষয়ে  বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit