সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী

ঢাবিতে  প্রোডাকশন ভিত্তিক অ্যানিমেশন প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৯২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের উদ্যোগে ‘Production Based Animation Training Program’ শীর্ষক ৩ মাস ব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির সনদপত্র বিতরণী অনুষ্ঠান আজ ২৮ ডিসেম্বর (২০২৩) বৃহস্পতিবার অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় চারুকলা অনুষদের শেখ রাসেল অ্যানিমেশন ল্যাবে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেনের সভাপতিত্বে সনদপত্র বিতরণী অনুষ্ঠানে আয়োজক কমিটির সদস্য পুলক রাহা, প্রধান প্রশিক্ষক মি. নেলসন উদান্তসহ সহকারি প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন। প্রিন্টমেকিং বিভাগের চেয়ারপার্সন সহযোগী অধ্যাপক আসমিতা আলম শাম্মী অনুষ্ঠান সঞ্চালন করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়ে বলেন, দেশে অ্যানিমেশন শিল্পের বিকাশে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। ডিজিটাল টেকনোলজি এবং চতুর্থ শিল্প বিপ্লবের যুগে তিনি নতুন নতুন উদ্ভাবনের উপর গুরুত্বারোপ করেন। এই প্রশিক্ষণ কর্মসূচি 

শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কর্মসূচিতে 

অংশগ্রহণ করেন।

কিউএনবি/আয়শা/২৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit