সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে দেশসেরা মাগুরার তারিক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ Time View
ডেস্ক নিউজ : মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের বাসিন্দা ও কৃতিমুখ এমএম তারিক উল্লাহ ৪৩তম বিসিএসে পুলিশ ক্যাডারে দেশের মধ্যে প্রথম হয়েছেন। তারিক উপজেলা সদরের অধ্যক্ষ মৈমুর আলী মৃধার ছেলে।মঙ্গলবার বিকালে ৪৩তম বিসিএসের ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে তরিকুল্লাহ সুপারিশপ্রাপ্ত হন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, তারিক উল্লাহর বাবা অধ্যক্ষ মো. মৈমুর আলী মৃধা। তিনি পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া এসএমএ আহাদ কলেজের অধ্যক্ষ। তার বাড়ি মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ছোট কলমধারী হলেও উপজেলা সদরে বাস করেন। মা মোছা. হোসনেয়ারা পারভীন গৃহিণী। একমাত্র ছোট ভাই এমএম মুহিব উল্লাহও অত্যন্ত মেধাবী।  

এমএম তারিক উল্লাহ মহম্মদপুর সদরের সরকারি আর এসকেএইচ ইনস্টিটিউশন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি ও ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসিতে জিপিএ ৫ পান। পরে তিনি ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি লাভ করেন।

এমএম তারিক উল্লাহ জানান, তার স্বপ্ন ছিল পুলিশ অফিসার হওয়া। বিসিএসে তিনি প্রথম পছন্দ দেন পুলিশ ক্যাডার। তিনি পুলিশ অফিসার হয়ে দেশের সেবা করতে চান।

কিউএনবি/অনিমা/২৮ ডিসেম্বর ডিসেম্বর ২০২৩/দুপুর ২:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit