বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাগমারায় নৌকার প্রার্থীর প্রচারে বাধা, হামলা-মাইক ভাঙচুর

রাজশাহী প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২০৬ Time View
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের নির্বাচনি প্রচারে বাধা, নৌকা সমর্থিত নেতাকর্মীদের ওপর হামলা ও মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগমারার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া এলাকায় মাদ্রাসা মাঠে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদের সমর্থকরা এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে মহিলা নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগে বের হন রাজশাহী-৪ (বাগমারা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের স্ত্রী খন্দকার শায়লা পারভিন। পায়ে হেটে সভাস্থলে যাওয়ার সময় বাগমারার আউচপাড়া ইউনিয়নের রক্ষিতপাড়া এলাকায় মাদ্রাসা মাঠে পৌঁছালে তাঁর নির্বাচনি প্রচারে বাধা দেন স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের কর্মী-সমর্থকরা।

তার সঙ্গে থাকা নৌকা প্রতীকের সমর্থকরা এগিয়ে আসলে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আল আমিন বিশ্বাস আলাল, হেলাল উদ্দিন মেম্বার ও জয়নালের নেতৃত্বে ১০/১২ জন তাদের ওপর হামলা চালায়। এতে নৌকার সমর্থক যুবলীগ নেতা আনোয়ার হোসেন ও তাহেরপুর পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন আহত হন। এসময় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা নৌকার প্রার্থীর প্রচার মাইকও ভাঙচুর করে। সংবাদ সংবাদ সংগ্রহ করতে গেলে একটি জাতীয় দৈনিকের বাগমারা প্রতিনিধি সিদ্দিকের মাথায় আঘাত করেন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। পরে তার মোবাইল ফোনও ভাঙচুর করা হয়।

নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদের স্ত্রী ভুক্তভোগী খন্দকার শায়লা পারভিন বলেন, ‘নারীদের নিয়ে পথসভা করতে গেলে আমাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। হামলাকারীদের মধ্যে আলামিন বিশ্বাস আলাল সর্বহারা নেতা আর্ট বাবুর বন্ধু। নৌকা থেকে ছিটকে পড়া এমপি এনামুল ভোট বাঞ্ছালের লক্ষ্যে সর্বহারা, সন্ত্রাসী ও বহিরাগতদের নিয়ে বাগমারায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এসব ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হবে।’ 

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘নৌকার প্রার্থীর পক্ষে তাঁর স্ত্রী এবং স্বতন্ত্র প্রার্থী নিজেই বুধবার বিকালে একই এলাকায় গণসংযোগ করে। নৌকার প্রার্থীর পক্ষের গণসংযোগে হামলা হয়েছে এমন খবর পেয়ে হাটগাঙ্গপাড়া পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে যায়। হামলার একটি মৌখিক অভিযোগ আমরা পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit