শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার অস্ত্র চুক্তির সিদ্ধান্ত, কড়া হুঁশিয়ারি কিমের হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত

মাছ শিকারে যাওয়ার পথে প্রাণ গেল প্রবাসী যুবকের

Reporter Name
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৮ Time View

নোয়াখালী প্রতিনিধি : মাছ শিকারে যাওয়ার পথে নোয়াখালীর কোম্পানীগঞ্জের এক প্রবাসী যুবক ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।নিহত রাজিব হোসেন (২৬) উপজেলার চরএলাহী ইউনিয়নের সীমান্তবর্তী চরবালুয়া গ্রামের জনতাবাজার এলাকার চার বাড়ির নুরনবীর ছেলে।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে ওমানের মাস্কাট শহরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই আরিফ হোসেন জানায়, জীবিকার সন্ধানে দুই বছর আগে ওমানে পাড়ি জমান রাজীব। ওমানে সমুদ্রে মাছ শিকারের কাজ করত সে। মঙ্গলবার দুপুরে মাস্কাট শহর থেকে মাইক্রোবাস যোগে মাছ শিকারের উদ্দেশ্যে রওয়ানা দেয় সে। যাত্রা পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে রাজীব গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।ঘটনার সত্যতা নিশ্চিত করেন, স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম। তিনি বলেন, রাজীবের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসছে। রাজীবের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৫৬

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit