বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

দেশীয় অস্ত্র নিয়ে কোর্ট আঙ্গিনায় আটক – ২

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোণা)প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৭ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র সহকারী জজ আদালত (কোর্ট) ভবনের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ রাজন মিয়া (৩২) ও শুভ হাসান (১৯) দুই জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আটককৃত দুই যুবক হলেন, উপজেলার নলজোড়া গ্রামের মো. মজিবুরের ছেলে রাজন মিয়া ও একই গ্রামের মো. মাসুদ মিয়ার ছেলে শুভ হাসান (১৯)।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর চৌকি আদালত প্রাঙ্গণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদারের আচরণ বিধি লঙ্ঘনের শুনানি চলাকালীন সময় সিসিটিভি ক্যামেরায়, আদালত প্রাঙ্গনে দুজন যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিজ্ঞ সিনিয়র সরকারী জজ সোলায়মান কবীর। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ওই দুই যুবকের দেহ ও ব্যবহৃত মোটরসাইকেল তল্লাশি করে তাদের কাছে থাকা দেশীয় ধাঁড়ালো অস্ত্র ও লোহার দুইটি পাইপসহ দুজনকে আটক করে। এ ব্যাপারে মঙ্গলবার রাতে দুর্গাপুর চৌকি আদালতের এস আই খাইরুল ইসলাম বাদী হয়ে ১৮৭৮ সনের অস্ত্র আইন (সংশোধনী/২০০২) এর ১৯ (ক) ধারায় দুর্গাপুর থানা একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৮।

দুর্গাপুর থানার ওসি তদন্ত নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আদালত প্রাঙ্গণ থেকে দেশীয় অস্ত্রসহ দুজনকে আটকের পর কোট-পুলিশ আসামিদের থানায় হস্তান্তর করে। পরে বিকেলে তাদেরকে আদালতের প্রেরণ করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কিউএনবি/অনিমা/২৭ ডিসেম্বর ২০২৩,/সকাল ১০:৫০

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit