বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

বাগমারায় নৌকার প্রার্থী কালামের গণসংযোগ কালে তরুণদের জন্য দিলেন বার্তা

মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা উপজেলার কাচারীকোয়ালীপাড়া  ও ভবানীগঞ্জ পৌরসভা এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারনা চালিয়েছেন  নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ। আজকে সকাল থেকেই তিনি ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন। জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনের আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে প্রথমে কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের পীরগঞ্জ বাজার, মোহনপুর, কালিকাপুরসহ ওই ইউৃনিয়নের বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। বিকেলে উপজেলা সদর ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া, সূর্য্যপাড়া, উত্তরএকডালা, পাহাড়পুর, ভবানীগঞ্জ বাজার এলাকাসহ বিভিন্ন মহল্লায় ভোটারদের কাছে গিয়ে প্রচারনা চালায়।গণসংযোগে সঙ্গে ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড, পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান প্রমূখ। 

এদিকে সন্ধায় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. জাকিরুল ইসলাম সান্টুর রাজনৈতিক কার্যালয়ে ভবানীগঞ্জ বণিক সমিতির সকল ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন অধ্যক্ষ আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন, বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারন সম্পাদক মাজেদুর রহমান, ব্যবসায়ী হাফিজুর রহমান, সরদার সানাউল হক, মাহফুজুর রহমান প্রমূখ।গণসংযোগ কালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর আবুল কালাম আজাদ বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ইশতেহারই আমার ইশতেহার আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের শিখরে তার সুযোগ্য পুত্র সাবেক আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বুদ্ধি বুদ্ধিমত্তায় দেশ আজকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে।

তিনি আরও বলেন, তবে রাজশাহী-৪ বাগমারার জনগণকে সঙ্গে নিয়ে তরুণ তরুণীদের জন্য আমার কিছু বিকল্প চিন্তা ভাবনা আছে তার মধ্যে উল্লেখ্য যোগ্য হচ্ছে প্রতি টা ইউনিয়ন পর্যায়ে আইসিটি ট্রেনিং সেন্টার করা এবং নারীদের জন্য কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করা যা আমাদের বাগমারার তথা বাংলাদেশ কে উন্নয়নশীল দেশ গড়ে তুলতে সহায়তা করবে।

 

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit