বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
‘ইশ! যদি সত্যিই জাদুকর হতাম!’ — যে আফসোস নিয়ে বিদায় বললেন মেসি সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করা যাবে না: আন্তর্জাতিক আদালতের রায়ে স্বস্তিতে পাকিস্তান ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ জরিমানা হামে শিশু মৃত্যু: ইউনূসসহ ছয়জনের বিরুদ্ধে ক্ষতিপূরণে রুল হরমুজে সৌদি আরবের তেলবাহী দুই জাহাজে হামলা চৌগাছায় বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  র‍্যালী ও  আলোচনা সভা ৬ দিনে ১০০টিরও বেশি উদ্ধার অভিযান চালিয়েছেন নেপালের এই নারী পাইলট হরমুজে দুই সুপারট্যাংকারে হামলা, ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের বাজার বনবিভাগ গাছ না কাটাতে চৌগাছায় ৩৩ কেভি লাইনের নির্মাণ কাজ বন্ধ

উন্নয়নের ধারা অব্যাহত নৌকা মার্কায় ভোট চাইলেন দারা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪০ Time View
মোঃ আমজাদ হোসেন রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে  আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মো: আব্দুল ওয়াদুদ দারাকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেছেন নেতাকর্মীরা। (২৪ ডিসেম্বর) রবিবার সকাল থেকে নির্বাচনী কর্মসুচি অনুযায়ী পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নে নৌকাকে বিজয়ী করতে গনসংযোগ ও শিলমাড়িয়া ইউনিয়নের ছাতারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পথসভা করেন।গনসংযোগ কালে ভোট প্রার্থনা করে আব্দুল ওয়াদুদ দারা বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দেশের অবকাঠামোগত উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মর্যাদা বাস্তবায়ন এবং অসমাপ্ত উন্নয়নকাজ শেষ করে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে আবারও নৌকায় ভোট দিন। তিনি বলেন, গরীব-দুঃখী জনগণের মুখে হাসি ফোটানো এবং বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য নৌকার বিজয়ের বিকল্প নেই ৷ আগামী ৭ জানুয়ারি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে সবাইকে আহবান জানাই।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম একরামুল হক, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম পুঠিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম হীরা বাচ্চু, পুঠিয়া উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মৌসুমি রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য গোলাম ফারুক, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সালেহ, শিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুলসহ, শিলমাড়িয়া ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ  ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

কিউএনবি/অনিমা/২৫ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit