সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা আটোয়ারীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ,সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি প্রদান  নোয়াখালীতে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে সাংবাদিক তোফায়েল’র পিতার দাফন সম্পন্ন, অনলাইন প্রেসক্লাবে শোক রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী দেবীগঞ্জে সিনিয়র সহকারী শিক্ষক হাসিনাতুজ্জাকিয়া বানুর রাজকীয় বিদায় সংবর্ধনা

নির্বাচনে বিএনপি বিরোধী মনোভাব সৃষ্টি করতে সেন্সর বোর্ডের ছাড়পত্র ছাড়াই সিনেমার মুক্তি!

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৪ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : সুনির্দিষ্ট কোন কনসেপ্ট নেই, কন্টেন্ট নেই, মেসেজ নেই। নেই দক্ষ ও অভিজ্ঞ অভিনয় শিল্পীর অভিনয়। নেই আকর্ষণীয় ডায়ালগ। এমনকি সেন্সরবোর্ডের অনুমোদনও  নেই। তবুও আগামী নির্বাচনে বিএনপির বিরুদ্ধে জনগণের মাঝে নেতিবাচক মনোভাব তৈরির মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন জয় করতে তড়িঘড়ি করেই ‘শক্তি থেকে মুক্তি’ সিনেমার রিলিজ দিলো ভুঁইফোড় সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠান প্রিয়াংকা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক লিমিটেড(পেন)! এটির কর্ণধার কথিত ‘বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম এর সভাপতি সাইদুর রহমান সজল!

আজ ২৪ ডিসেম্বর (২০২৩) রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের ৩য় আবদুস সালাম হলে সিনেমাটি নির্মাণের সঙ্গে জড়িত ‘কলাকুশলীদের’ উপস্থিতিতে সিনেমাটির রিলিজ দেয়া হয়। সিনেমাটির রিলিজ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের পূর্বে সিনেমাটি প্রদর্শন করা হয়। প্রদর্শনের পর সিনেমাটির নির্মাতা  প্রতিষ্ঠান ‘প্রিয়াংকা এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক’ লিমিটেড (পেন) এর চেয়ারম্যান  সাইদুর রহমান সজল গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হন।

তিনি দাবি করেন সিনেমার চিত্রনাট্য, সংলাপ, অভিনয়, পরিচালনা এবং প্রযোজনা সবই তিনি মাত্র ১৫ দিনে সম্পন্ন করেছেন! তিনি দাবি করেন,’দিনে সিনেমার শুটিং শেষ করে রাতে উত্তরার বাসায় ইডিটিং করা হয়েছে’। ১৫ আগস্টের ছবি কখন শুটিং করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,”গত আগস্টে তারা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে কবর জিয়ারতের উদ্দেশ্যে গেলে এই ভিডিও ফুটেজ ধারণ করেছেন”।

১ ঘন্টা ৫৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির কয়েকটি দৃশ্য ছিল বিভিন্ন জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ভাষণ এবং বিভিন্ন টিভিতে প্রচারিত নিউজের ভিডিও! কিন্তু পুরো সিনেমাটিতে এসব ভিডিওর ‘ক্রেডিট’ দেওয়া হয় নি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কে। এমনকি ‘সংগৃহীত’ শব্দটিও লেখা হয় নি। এটি ডকুমেন্টারী ফিল্ম কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এটা ডকুমেন্টারী ফিল্ম নয়। এটা পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র”।

পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র দাবি করা হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র নেয় নি প্রযোজনা সংস্থাটি। সেন্সরবোর্ডের ‘ছাড়পত্র’ কেন নেন নি এমন প্রশ্নের জবাবে সাইদুর রহমান সজল বলেন,”সামনে নির্বাচন। তাই আমি চাই বিএনপি এবং জামায়াতের নাশকতা ও জ্বালাও -পোড়াও দৃশ্য গুলো সারাদেশে ৩০০ আসনের এমপি প্রার্থীরা জনগণের কাছে তুলে ধরুক। তাই  নির্বাচনের আগে ছবির রিলিজ দেয়া হয়েছে”।

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে মুক্তি পাওয়া ‘দহন’ সিনেমার আদলে এই সিনেমা তৈরি এবং মুক্তি দেয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,” দহন সিনেমা সম্পর্কে আমি কিছুই জানি না”।

কিউএনবি/আয়শা/২৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit