বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

ঢাকা-১৯ আসনে মুখরিত প্রচারণায় চাঙ্গা স্বতন্ত্র প্রার্থী সাইফুল

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৬ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ঢাকা-১৯ আসন সাভারে ততই প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠছে নির্বাচনি মাঠ। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন প্রার্থীরা। এরই মধ্যে দিনরাত প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম সাধারণ ভোটারদের মন জয় করে হয়েছেন সংবর্ধিত। ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন হাজারো মানুষের। শুক্রবার সন্ধ্যায় সাভার পৌরসভার ৭নং ওয়ার্ডে ইমান্দিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এক নির্বাচনী জনসভায় অংশ নেন ট্রাক মার্কা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ সাইফুল ইসলাম। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। আসনটিতে নৌকার প্রার্থী প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানের আরেক হেবিওয়েট স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।
সন্ধ্যায় ৭নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের আগমনে ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করে নেন স্থানীয় বাসিন্দা হাজারো নারী ও পুরুষ। পরে এক উঠান বৈঠকে অংশ নিয়ে সাধারণ ভোটারদের কাছে উন্নয়ণের নানা প্রতিশ্রুতি তুলে ধরেন তিনি। এসময় তিনি বলেন, আমি জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়াম্যানের দায়িত্ব পালনকালীন সময়ে উন্নয়ণের দৃষ্টান্ত স্থাপন করেছি। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় নির্বাচিত হতে পারলে দুই বছরের মধ্যে সাভারের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন করব। আপনাদের ভোটের মর্যাদা রক্ষায় সবসময় পাশে থেকে সেবা করার জন্য নিজেকে উৎসর্গ করব। কিভাবে উন্নয়ন করতে হয় আমি তা ভালো করেই জানি। আমার নির্বাচনে অংশ নেয়ার প্রধান কারণ সাভারের মানুষকে স্বস্তি দেওয়া। সাভারকে রোল মডেলে পরিণত করা। আমি উন্নয়ন করতে পছন্দ করি। কোন দ্বিধা দ্বন্দ্ব চাই না।

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit