শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু বর আসার আগেই কনের বাড়িতে প্রশাসন,বন্ধ হলো বাল্য বিয়ে দুর্গাপুরে জাতীয় কবির ৫০তম প্রয়াণ দিবস পালিত রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার-১০ ফিফার নিষেধাজ্ঞা থেকে সান্তোসকে বাঁচালেন নেইমার জুনিয়র মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন তারেক রহমান ডিসেম্বর থেকে আওয়ামী লীগসহ নামবে জামায়াত: রাশেদ ৮৯ বছর বয়সে মারা গেছেন নরওয়ের রাজা হারাল্ড

নোয়াখালী-৪ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় আ’লীগ নেতার বাড়িতে ককটেল হামলার অভিযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সদস্য সচিবের বাড়িতে ককটেল হামলার অভিযোগ উঠেছে।শুক্রবার (২২ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে সদর উপজেলার নোয়াখালী ইউনিয়নের মধ্যম চরউরিয়া গ্রামে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছেরের বাড়িতে এই ঘটনা ঘটে।আতাউর রহমান নাছের নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন।আতাউর রহমান নাছের অভিযোগ করে বলেন, শুক্রবার বিকাল থেকে আমরা নোয়াখালী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছি। ওই পথসভা ও গণসংযোগে ট্রাক প্রতীকের পক্ষে আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহন লক্ষ্য করা গেছে। রাত ১১টার দিকে ৪-৫টি মোটরসাইকেল যোগে কয়েকজন লোক মাথায় হেমলেট পড়ে ৫-৬টি ককটেলের বিস্ফোরণ ঘটান। এসময় আতঙ্কে বাড়ি ও আশপাশের লোকজন দিগ্বিদিক ছোটাছুটি করে। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে দলীয় ভাবে ভোট করতে কোনো বাধা নেই। আমি স্বতন্ত্র প্রার্থীর ভোট করা প্রতিপক্ষের লোকজন এই ঘটনা ঘটিয়েছেন বলে দাবি করে নাছের।  নোয়াখালী-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেন, ট্রাক মার্কার জোয়ার দেখে ন্যাক্কারজনক হামলার পথ বেচে নিয়েছে প্রতিপক্ষরা। এরআগে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ছোট ছেলে বাহার উদ্দিন খেলনের বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ এবং দাদপুরে নেতাকর্মীদের প্রকাশ্যে ঠ্যাং ভাঙার হুমকি দেওয়া হয়েছে। আমরা এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছি।সুধারাম থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, একটি অবিস্ফোরিত ককটেল ও বিস্ফোরিত কিছু অংশ বিশেষ উদ্ধার করা হয়েছে।  লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

কিউএনবি/অনিমা/২৩ ডিসেম্বর ২০২৩/দুপুর ১:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit