সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
৮ বিভাগীয় ক্যানসার হাসপাতালে পূর্ণাঙ্গ সেবা চালু আগামী অর্থবছরের মধ্যেই ঢাকার চারপাশে ২-৩ মাসের মধ্যে চালু হচ্ছে ওয়াটার বাস: নৌমন্ত্রী পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে অভূতপূর্ব সাফল্য আসতে পারে: ধর্মমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ পাকিস্তান ক্রিকেটকে কটাক্ষ করে যা বললেন ডি ভিলিয়ার্স ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি ঢাকা ল’ কলেজে এলএলবি পরীক্ষার ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের মানবববন্ধন, ৭ দফা দাবি পেশ ২০টিরও বেশি দেশের অংশগ্রহণে শুরু হচ্ছে আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ মৃত্যুদণ্ড থেকে খালাস চাওয়া আবুল কালাম আযাদের আপিলের আদেশ হচ্ছে না আজ সারা দেশে দমকা হাওয়া-বজ্রবৃষ্টির সম্ভাবনা

বাংলা বসন্তের মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে – গণ অধিকার পরিষদ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : মধ্যপ্রাচ্যে যেভাবে আরব বসন্তের মাধ্যমে বিভিন্ন দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশে বাংলা বসন্তের মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে সরকার কে হুমকি দিয়েছেন গণধিকার পরিষদের নেতারা। আজ ২১ ডিসেম্বর (২০২৩) বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক পথসভায় বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, “মধ্যপ্রাচ্যে যেভাবে আরব বসন্তের মাধ্যমে বিভিন্ন দেশের স্বৈরাচারের পতন হয়েছে, সেভাবেই বাংলাদেশে বাংলা বসন্তের মাধ্যমে সরকার কে পদত্যাগে বাধ্য করা হবে।৭ তারিখের নির্বাচনের পরেও এই আন্দোলন চলতে থাকবে”।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান বলেন, “আওয়ামী লীগ এখন ১০ শতাংশ মানুষের সরকার। আমরা ৯০ শতাংশ মানুষ এই সরকারের পক্ষে নাই। আমরা সংখ্যায় কম হলেও রাস্তায় আছি”। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বিরোধীদলের নেতা-কর্মীদের মামলা হামলা চালিয়ে দমন করার অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান বলেন,”সরকার ক্ষমতায় থাকার জন্য দমন-পীড়ন চালিয়ে বিরোধী রাজনৈতিক কর্মীদের কে  জেলে ভরছে। তাই আমাদের কে সতর্ক থাকতে হবে।

দেশটা কে পুড়িয়ে দিচ্ছে”। ভারতের দিকে আঙ্গুল তুলে তিনি বলেন, ” ভারত সুন্দরী নারীদের মতো বাংলাদেশের সম্পদ ভোগ করছে।নির্বাচন কে নির্বাসনে পাঠিয়ে বাংলাদেশ কে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করছে ভারত”। বিএনপির অসহযোগ আন্দোলনের প্রতি একাত্মতা জানিয়ে তিনি বলেন,”সরকারের পতন না হওয়া পর্যন্ত বিরোধীদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিবে না”। পথসভা শেষে প্রেসক্লাবের সামনে থেকে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং অসহযোগ আন্দোলনের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করে গণধিকার পরিষদের নেতাকর্মীরা।

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit