মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনেই আচরণবিধি ভাঙলেন নৌকার পিংকু!

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ২৭৩ Time View

ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে ওই আসনের সহকারী রির্টানিং কর্মকর্তার খোদ নাকের ডগায় প্যান্ডেল ও সামিয়ানা টাঙ্গিয়ে জনসভা করেছেন লক্ষ্মীপুর-৩ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে অনুষ্ঠানটি শুরু করা হয়। শেষ হয় দুপুর সোয়া ২ টার দিকে। উচ্চস্বরে মাইক বাজিয়ে সেখানে বক্তব্য রাখেন প্রার্থীসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

যদিও নির্বাচনী আইনে প্রার্থীদের প্রচার-প্রচারণার চালানোর ক্ষেত্রে দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে চাইলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হননি। এ আসনে নৌকার প্রার্থী হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু। এদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এমএ সাত্তার তার নিজ এলাকা বটতলীতে ইমাম মুয়াজ্জিনদের জড়ো করে তার পক্ষে ভোট চান। ওই অনুষ্ঠানটিও শুরু হয় বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে।

স্থানীয়রা জানায়, লক্ষ্মীপুর সদর উপজেলার পরিষদের পূর্ব পাশে গেটের মহাসড়কের পাশে প্যানেড তৈরি করে সামিয়ানা টাঙিয়ে নৌকার জনসভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে আনুষ্ঠানিকতা শুরু করা হয়। সেখানে বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা এসে জড়ো হয়। দুপুর দেড়টা দিকে জনসভা চলাকালীন মাইকের তীব্র শব্দ পাশের মসজিদে মুসুল্লিদের নামাজে পড়তেও বেগ পেতে হয়। দুপুর পৌণে ২ টার দিকে অনুষ্ঠানে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বক্তব্য রাখেন৷ সোয়া ২ টার দিকে অনুষ্ঠান শেষ হয়।

খোদ সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ের সামনে আচরণবিধি লঙ্ঘন করে জনসভা করায় অনেকের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে সহকারী রির্টানিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ক্যামেরার সামনে বক্তব্য না দিলেও তিনি জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের আগে প্রচার-প্রচারণা আচরণ বিধি লঙ্ঘন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি মাঠ পর্যায়ে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনারকে মুঠোফোনে বলেছেন।
এদিকে একই আসনের স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের এমএ সাত্তার তার নিজ এলাকা বটতলীতে দুই থেকে তিন শতাধিক ইমাম-মুয়াজ্জিনকে জড়ো করে তার পক্ষে ভোট করার জন্য বলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোট করার জন্য তাদেরকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দেন প্রার্থী। দুপুর ১ টার দিকে অনুষ্ঠান শেষে সকলের মাঝে দুপুরের খাবার (বিরিয়ানি) পরিবেশন করা হয়।  স্থানীয়রা জানায়, স্বতন্ত্র প্রার্থী সাত্তারও নির্দিষ্ট সময়ের আগে সভার আয়োজন করে এবং লোকজনের মাঝে খাবার বিতরণ করে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করেছেন। কিন্তু আইনে নির্বাচনী অফিসে ভোটারদের মাঝে খাবার বিতরণে বিধিনিষেধ রয়েছে। এ বিষয়ে এ দুই প্রার্থী নির্বাচনী প্রচার-প্রচারণায় ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

 

 

কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৪:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit