মোঃ সালাহউদ্দিন আহমেদ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী ০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব কামরুজ্জামান কামরুল মাধবদীতে ঈগল মার্তার সমর্থনে ব্যাপক গণসংযোগ করছেন। নরসিংদী পৌরসভার সাবেক মেয়র ও নরসিংদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল বিপুল সংখ্যক নেতা কর্মী সহকারে মাধবদী পৌরসভার বিভিন্ন রাস্তা অলিগলিতে ব্যাবসায়ী ও পথচারীদের সাথে ভোট প্রার্থনা করেন।
ঈগল প্রতীকের লিফলেট নিয়ে ব্যাবসায়ী, পথচারীদের সাথে কুশল বিনিময় ও ভোট প্রার্থনা করেন। এ সময় তার সাথে ছিলেন মাধবদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভার মেয়র আলহাজ্ব মোশাররফ হোসেন প্রধান মানিক, নরসিংদী পৌরসভার মেয়র ও নরসিংদী পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আমজাদ হোসেন বাচ্চু, মাধবদী থানা আওয়ামী লীগের আহবায়ক সিরাজুল ইসলাম, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা যুবলীগের অর্থ সম্পাদক রাজিব হোসেন, মাধবদী পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোজাম্মেল মিয়া, মাধবদী পৌরসভা শ্রমিক লীগের সভাপতি ইকবাল হোসেন প্রধান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
কিউএনবি/আয়শা/২০ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৪