বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

রোমান ভূঁইয়া আবারও শ্রেষ্ঠ করদাতা 

Reporter Name
  • Update Time : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৮ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : টানা ৭ম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ (তরুণ) করদাতা হিসেবে আবারও নির্বাচিত হলেন আশুলিয়ার বিশিষ্ট ব্যবসায়ী তানভীর আহমেদ রোমান ভূঁইয়া।বুধবার সন্ধ্যায় টানা ৭ম বারের মতো ঢাকা জেলার শ্রেষ্ঠ (তরুণ) করদাতা হিসেবে আবারও নির্বাচিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এই করদাতা।এরআগে সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তানভীর আহম্মেদ রোমান ভূঁইয়াকে শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা ম্মারক প্রদান করেন অর্থ মন্ত্রনালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থ মন্ত্রনালয় এর অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।তানভীর আহম্মেদ রোমান ভূইয়া আশুলিয়ার জামগড়া এলাকার মো. ছফিল উদ্দিন ভূঁইয়া ও তছিমন্নেছা দম্পতির তৃতীয় সন্তান। তিনি বন্ধন ডিস্ট্রিবিউশন অ্যান্ড সাপ্লাইয়ার, নায়ফা ট্রেড বিডি ও গ্লোরী ডিস্ট্রিবিটিং কর্পোরেশনের স্বত্বাধিকারী।এ বিষয়ে তানভীর আহমেদ রোমান ভূঁইয়া বলেন, ‘ব্যবসা বড় হতে থাকলেও কখনই কর ফাঁকি দেয়ার চিন্তা মাথায় ঢোকেনি। ব্যবসা শুরুর পরের বছর থেকে আমি আয়করদাতা হিসেবে রেজিস্ট্রেশন করি। ব্যবসা যত এগিয়েছে, কর দেয়া ততই বাড়িয়েছি। ২০১৬ সালে ঢাকা জেলায় প্রথম সেরা করদাতা হিসেবে সম্মননা পাই। এরপর ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ ও ২০২২ এবং সর্বশেষ ২০২৩ সালেও সেরা করদাতা নির্বাচিত হলাম। আমি মনে করি, রাষ্ট্রের সঙ্গে কখনই বেঈমানি করা উচিৎ নয়। কখনই সম্পদের হিসাব গোপন রাখা উচিৎ নয়।তানভীর আহমেদ রোমান ভূঁইয়া সপ্তমবারের ন্যায় ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে নির্বাচিত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমেসহ আশুলিয়াবাসী তাকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন।

কিউএনবি/অনিমা/২০ ডিসেম্বর ২০২৩/সন্ধ্যা ৬:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit