সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

মাগুরায় কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৪ Time View

ডেস্ক নিউজ : মাগুরায় সদর উপজেলা কৃষি অফিস চত্ত্বরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো উফশী ধানের বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ আয়োজন করে।

সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিনতি রাণী দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সুফি মোহাম্মদ রফিকুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবির। সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের ৬২০০ জনের মাঝে বিঘাপ্রতি ৫ কেজি উফশী বোরো ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার সহায়তা দেয়া হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit