শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সামান্থা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ২০১৭ সালের ৬ অক্টোবর ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা। সেই বিয়ে ভাঙে মাত্র চার বছরের মাথায়। তাদের বিবাহবিচ্ছেদের পর থেকে বিস্তর জলঘোলা হয়েছে।

সামান্থার জীবন নিয়ে নানা ধরনের আগ্রহ রয়েছে সবার। কেউ কথা বলেন তার সিনেমা নিয়ে, কারো আবার আগ্রহ ব্যক্তিগত জীবন নিয়ে। অভিনেত্রীর জটিল অসুস্থতা নিয়েও নানা আলোচনা হয়েছে। তবে সত্যিই কি আবারো বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী? এমন জল্পনা অনেক দিন ধরেই ছিল। বহু মানুষ নানা প্রশ্নও করেছেন। এবার অভিনেত্রী নিজেই দিলেন আসল জবাব।

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে- সম্প্রতি সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে কথোপকথনে মজেছিলেন সামান্থা। সেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি কি দ্বিতীয় বিয়ে করবেন? উত্তরে পরিসংখ্যান তুলে ধরেন সামান্থা।

তিনি বলেন, ‘ব্যাপারটা কেমন জানেন, এই মুহূর্তে দেশে প্রথম বিয়ে ভাঙার গড় প্রায় ৫০ শতাংশ, তেমনই দ্বিতীয় ও তৃতীয় বিবাহবিচ্ছেদের হার প্রায় শতকরা ৬৭ শতাংশ ও ৭৩ শতাংশ। সব মিলিয়ে পরিসংখ্যানই বলে দিচ্ছে, এটা একেবারেই একটা ভুল ভাবনা।’

নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরই মায়োসাইটিস রোগে আক্রান্ত হন অভিনেত্রী। এটি এমন একটি রোগ, যেখানে আক্রান্তের পেশি ভঙ্গুর হতে শুরু করে। সেই সময় অসহ্য কষ্ট করেন অভিনেত্রী। তবে ঘুরে দাঁড়িয়েছেন সামান্থা। জীবনের যন্ত্রণাদায়ক দুটি বছর প্রসঙ্গে সামান্থা বলেন, ‘যখন কঠিন সময় এলো, আমার বিয়ে ভাঙল, আমার কর্মজীবন ও ব্যক্তিগত জীবন একই সঙ্গে প্রভাবিত হচ্ছিল। কেউ জানেন না, ঠিক কতটা যন্ত্রণা এই দুটো বছরে আমাকে সহ্য করতে হয়েছে। যে অভিনেতারা কঠিন অসুখ জয় করে ফিরেছেন, আমি এ সময়ে তাদের কথা পড়তাম। তাদের লড়াইয়ের কাহিনি সেই সময় আমাকে অনুপ্রাণিত করত।’

 

কিউএনবি/অনিমা/১৮ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৩৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit