শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক জয়পুরহাটে ডিবি পুলিশের হাতে মাদক কারবারি গ্রেপ্তার টানা বিশ্বকাপ জয়ের পথে যে ‘অভিশাপ’ তাড়া করছে আর্জেন্টিনাকে

প্রিমিয়ার লিগে রাতে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি এবং চেলসি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ১৩১ Time View

স্পোর্টস ডেস্ক : প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে বাজে সময় পার করছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টানা ড্র ও হারের বৃত্ত থেকে কোনোভাবেই বের হতে পারছে না দলটি। তবে শেষ পর্যন্ত ইপিএলে জয়ের খরা কাটিয়েছে তারা। নিজেদের শেষ ম্যাচে লুটনের বিপক্ষে জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস বাড়িয়েছে সিটিজেনদের।  

 
ম্যাচের আগে প্রতিপক্ষকে সমীহ করছেন সিটি কোচ গার্দিওলা। ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরুর আগে জয় দিয়ে দলকে চাঙ্গা করতে চান এই মাস্টার মাইন্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেন, ‘ক্রিস্টাল প্যালেস সবসময়ই আমাদের জন্য বড় প্রতিপক্ষ। তারা দারুণ ফুটবল খেলে। তবে আমরা জয়ের জন্য মাঠে নামব। ক্লাব বিশ্বকাপ শুরুর আগে এই জয়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’  
 
ম্যাচের আগে অতীত পরিসংখ্যানও কথা বলছে সিটির পক্ষে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে শেষ পাঁচ দেখার কোনোটিতেই হারেনি সিটিজেনরা। তবে সিটিকে ছাড় দিয়ে কথা বলবে না ক্রিস্টাল। প্রতিপক্ষের মাঠে জয় পেতে মরিয়া তারাও। ১৬ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে ইপিএলে পয়েন্ট টেবিলে সিটির অবস্থান চারে আর সমান ম্যাচ খেলে ১৫ তম অবস্থানে ক্রিস্টাল প্যালেস।  
 
এদিকে, অন্য ম্যাচে শেফিল্ড ইউনাইটেডের মুখোমুখি হবে চেলসি। প্রিমিয়ার লিগের শেষ ৪ ম্যাচের তিনটিতেই হেরেছে চেলসি। তাই হারের বৃত্ত থেকে বের হতে বদ্ধপরিকর মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলেও খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই চেলসি। ১৬ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান ১২তম স্থানে। তবে প্রতিপক্ষ শেফিল্ড ইউনাইটেডও বাজে সময় পার করছে। প্রিমিয়ার লিগ টেবিলের তলানিতে ক্লাবটি।  

 

 

কিউএনবি/আয়শা/১৬ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit