শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার 

সুতিভোলা খাল হয়ে নৌকা যাবে আফতাবনগর-হাতিরঝিল-তুরাগে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৯০ Time View

ডেস্ক নিউজ : ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, রাজধানীর বাড্ডার সুতিভোলা খাল সংস্কার করে হাতিরঝিল ও তুরাগ নদের সঙ্গে যুক্ত করা হবে। বুধবার রাজধানীর ছোলমাইদ এলাকায় সূতিভোলা খাল পরিদর্শনে গিয়ে মেয়র একথা জানান।বাড্ডার সাঁতারকুল সুতিভোলা খাল থেকে রামপুরা খাল পর্যন্ত নৌ চলাচল ব্যবস্থা চালু করা হবে জানিয়ে মেয়র আতিক বলেন, সুতিভোলা খাল সচল রাখতে প্রয়োজনীয় সবই করবে সিটি করপোরেশন। 

আতিক বলেন, এক সময় এ খাল ধরে কারওয়ানবাজার পর্যন্ত নৌকা চলাচল করত। এই খালটি এক সময় ভরাট হয়ে গিয়েছিল ময়লা আবর্জনায়। ওই সময় এর ওপর দিয়ে মানুষ হাঁটত। গত ৪০ বছর এই খালে কোনো সংস্কার করা হয়নি। খালের কিছু জায়গায় দখল করে ভরাট করা হয়েছে। দখলদারদের অনেকে নিজেদের ইচ্ছায় সবকিছু করেছে। কিন্তু নিজের ইচ্ছায় সবকিছু হবে না।

মেয়র বলেন, আমি সিটি জরিপ নিয়ে কাজ করতে বলেছি। খালের পাশে প্রচুর ময়লা আবর্জনা, এই খাল ডাস্টবিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এটা হতে পারে না। সুতিভোলা খাল থেকে সাঁতারকুল হয়ে আমরা আফতাবনগর পর্যন্ত যেতে চাই। সেখান থেকে একদিকে বালু নদী অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত নৌ চলাচলের ব্যবস্থা চালু করতে চাই। এ সময় মেয়রের সঙ্গে ছিলেন এডিবির একজন পরামর্শক এবং বুয়েটের সাবেক অধ্যাপক মুজিবুল হক।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit