মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

মুক্ত আকাশে ফিরে জ্যাকুলিনকে কী চমক দেবেন, জানালেন সুকেশ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৮ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর গত দুবছর ধরে জেলবন্দি। ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে অভিযুক্ত কনম্যান সুকেশ। জ্যাকুলিনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন তিনি। পরিপ্রেক্ষিতে অনেক কাঠগোড় পোহাতে হয় অভিনেত্রীকে। 

এদিকে ডিসেম্বর পড়তেই ফের জ্যাকুলিনকে মনে পড়ছে সুকেশের। প্রেমিকার সঙ্গে বসে মদ্যপান বড্ড মনে পড়ছে সুকেশের। জেল থেকে বেরোতেই কী চমক দেবেন জ্যাকুলিনকে, জানালেন সুকেশ।

সুকেশ জ্যাকুলিনের সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক ছবি থেকে তার কর্মজীবনের বর্তমান পরিস্থিতি—সব কিছুর খবর রাখেন। সম্প্রতি একটি পুরস্কার পান অভিনেত্রী। 

তার পর সুকেশ চিঠিতে লেখেন— তুমি জানো না আমি কতটা খুশি তোমার জন্য। ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী তুমি। জ্যাকুলিনের প্রশংসা করেই ক্ষান্ত হননি তিনি। জানিয়েছেন, জেল থেকে ছাড়া পেলেই হাঁটু মুড়ে বসে অভিনেত্রীকে বিয়ের জন্য প্রস্তাব দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit