সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

পুরুষের স্তন ক্যান্সার; উপসর্গগুলো জেনে নিন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৬০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : স্তন ক্যান্সারের কথা এলেই অনেকে ভাবেন এই রোগ শুধু নারীদের। বিশেষজ্ঞরা বলছেন, স্তন ক্যান্সারের প্রবণতা নারীদেহে বেশি হলেও এটি কেবল মেয়েদের অসুখ নয়। পুরুষদের দেহেও এই রোগ বাসা বাঁধতে পারে। পুরুষদের ক্ষেত্রে এ বিষয়ে সচেতনতার অভাবে অনেক সময়ে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে যায়।

পুরুষদের শরীরে স্তনের টিস্যু থাকে অল্প পরিমাণে। কিন্তু তাতেও বিপদ দেখা দেওয়া অস্বাভাবিক নয়। যত স্তন ক্যান্সারের ঘটনা সারা পৃথিবীতে ধরা পড়ে, তার প্রায় ১ শতাংশ পুরুষদের দেহে দেখা যায়। তবে এই ১ শতাংশের ক্ষেত্রেও যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে ক্যান্সার। ফলে প্রথম থেকেই সাবধান হওয়া দরকার।

উপসর্গ কী কী?
উপসর্গ সম্পর্কে সচেতন থাকলে দ্রুত চিহ্নিত হতে পারে ক্যান্সার। তাতে সুস্থ হওয়ার আশা কিছুটা হলেও উজ্জ্বল হয়। পুরুষদের স্তন ক্যান্সারের লক্ষণ কোনগুলো? আমেরিকার চিকিৎসা নিয়ামক সংস্থা সিডিসি বলছে, স্তনের আশপাশে ব্যথা ও ফোলা ভাব, স্তনে ঘা কিংবা লালচে ভাব এই মারণরোগের লক্ষণ হতে পারে। পাশাপাশি, স্তনবৃন্ত থেকে পুঁজের মতো তরল পদার্থ নির্গত হওয়া, স্তনবৃন্ত ভেতরের দিকে ঢুকে যাওয়ার মতো লক্ষণ দেখলে শুরুতেই সাবধান হওয়া দরকার। এই ধরনের সমস্যা দেখতে পেলে অবিলম্বে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

সাবধান হতে কী করা যেতে পারে?
স্তন ক্যান্সারের আশঙ্কা আছে কি না বুঝতে ‘বিআরসিএ’ পরীক্ষা করাতে হয়। এটি একটি জিনগত পরীক্ষা। এতে বিআরসিএ১ ও বিআরসিএ২— এই দুটি জিনগত পরিব্যাপ্তি পরীক্ষা করে দেখা হয়। যদি পরীক্ষার ফল পজিটিভ আসে, তবে সতর্ক হওয়া দরকার। তবে পজিটিভ এলেই যে সেই ব্যক্তির স্তন ক্যান্সার হবে, এমন নয়। কিন্তু সে ক্ষেত্রে রোগের আশঙ্কা বেশি থাকে। পাশাপাশি, বয়স বাড়লে পুরুষদের মধ্যে এই রোগের আশঙ্কা বেড়ে যায়। ৫০ ও তার বেশি বয়সী পুরুষদের মধ্যে এই রোগ বেশি দেখা যায়। পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস থাকলে বা ওজন বেশি থাকলে এই রোগের আশঙ্কা বাড়ে।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit