সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

শীতের পোশাকে ছত্রাকের দাগ হলে

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীত চলে এসেছে। এবার আলমারি ও ওয়্যারড্রোব থেকে শীতের কাপড় বের করার পালা। শীতের কাপড় বের করার পর দেখলেন কাপড়ে ছত্রাকের দাগ ও অদ্ভুত গন্ধ।  পোশাকের গন্ধ না হয় পারফিউম বা ডিওডোরেন্ট দিয়ে দূর করে ফেললেন। কিন্তু পোশাকের স্পষ্ট দাগ তো সহজে তুলে ফেলা যাবে না। সেক্ষেত্রে বাড়িতে বসেই সহজে ছত্রাকের দাগ তুলে ফেলতে পারবেন যেভাবে জেনে নিন।

ভিনেগার এবং বেকিং সোডার মিশ্রণ পোশাকের যে অংশে ছত্রাকের দাগ রয়েছে, প্রথমে সেই জায়গাটি ব্রাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিন। বালতিতে পরিমাণমতো পানি নিয়ে তার মধ্যে ভিনেগার এবং সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণে খানিকক্ষণ ডুবিয়ে রাখুন ফাঙ্গাস ধরে যাওয়া পোশাক। কিছুক্ষণ পর ভিনেগারের মিশ্রণ থেকে পোশাক তুলে নিয়ে সাবান পানিতে ধুয়ে তারপর পোশাক শুকিয়ে নিন।

লেবু ও লবণ দিয়েও পোশাকে ছত্রাকের দাগ তুলতে পারেন। একটি পাতিলেবু কেটে তাতে সামান্য লবণ দিয়ে দিন। সেই লেবু সমেত লবণ দাগের জায়গায় ঘষে নিন। পরে ধুয়ে রোদে শুকিয়ে নিন। এতে চলে যাবে ছত্রাকের দাগ।

সাদা পোশাকে ছত্রাকের দাগ তুলতে হলে তিনভাগ পানিতে এক ভাগ ব্লিচ মিশিয়ে পোশাকের কালো ছোপগুলোর ওপর মাখিয়ে রেখে দিন কিছুক্ষণ। তবে ব্লিচ ব্যবহারে কাপড় খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই ব্লিচের পরিমাণটা কম দিন।

শীতে লেদার বা রেক্সিনের পোশাকে ছত্রাকের দাগ পড়লে সবচেয়ে বেশি সমস্যা হয়। কারণ এসব জ্যাকেট নিয়মিত পরিষ্কার করা যাবে না। এক্ষেত্রে ব্যবহার করতে পারেন হাইড্রোজেন পার-অক্সাইড। ব্রাশে হাইড্রোজেন পার-অক্সাইড লাগিয়ে পোশাকে ঘষে নিন। পরে শ্যাম্পু দিয়ে পোশাক ধুয়ে নিন। দাগ গাঢ় হলে ড্রাই ক্লিন করতে পারেন।

শীতের পোশাক রাখুন পর্যাপ্ত হাওয়া বাতাস চলাচল করতে পারে এমন জায়গায়। ব্যবহারের পর খুলে আলো বাতাসের সংস্পর্শে কিছুক্ষণ রাখতে হবে। বদ্ধ আলমারিতে রাখলে ফাঙ্গাসের সমস্যা আবারও দেখা দিতে পারে। তারচেয়ে বরং হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখা ভালো।

কিউএনবি/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৩,/সকাল ১১:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit