মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম

হেঁচকি থামতেই চায় না? মুক্তির ৫ উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৭০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : হেঁচকি একবার ওঠতে শুরু করলে সহজে থামানো যায় না। অনেকে নানান বুদ্ধি দেয়, কেউ বলে পানি খেতে, কেউ আবার বলেন মাথায় হাত বোলাতে হেঁচকি থামানোর জন্য। কিন্তু এই টোটকাগুলোর একটিও কাজের কাজ করে না। তাহলে কী করে হেঁচকি বন্ধ হবে? কিছু ঘরোয়া টোটকা মানলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চলুন জেনে নেওয়া যাক সেগুলো-

১) লম্বা শ্বাস টেনে ভেতরে অনেকক্ষণ ধরে রাখুন। এই সময় নাক বন্ধ রাখতে হবে। যত ক্ষণ সম্ভব শ্বাস টেনে থাকুন, তার পর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। বেশ কয়েক বার এই পদ্ধতি অবলম্বন করলে কমবে হেঁচকির সমস্যা।

২) দু’কানে দুই আঙুল ঢুকিয়ে কিছুক্ষণ বসে থাকুন। শ্বাস চেপে রাখুন সেটুকু সময়। দেখবেন, হেঁচকি নিমেষেই বন্ধ হয়ে গেছে।

৩) হেঁচকি ওঠা শুরু করলে এক চামচ মাখন বা চিনি খান। মাখনের ফ্যাট ও চিনির শর্করা হেঁচকি কমাতে কার্যকর।

৪) লেবুর টক স্বাদ মুখের ডায়াফ্রাম পেশিগুলোকে উত্তেজিত করে। হেঁচকি ওঠার সময়ে এক টুকরো লেবু মুখে পুরে দেখতে পারেন। দ্রুত সমস্যার সমাধান হবে।

৫) হেঁচকি উঠলে এক টুকরো বরফ মুখে পুরে ফেলুন। কিছুক্ষণ রেখে খানিকটা গলে গেলে গিলে ফেলুন। হেঁচকির সমস্যা থেকে মুক্তি পাবেন।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৫:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit