শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম
এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সফরে সিএনএনকে নিষিদ্ধ করল হোয়াইট হাউস বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অবশেষে ইসরায়েল ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল আয়ারল্যান্ড ‎লালমনিরহাটে স্বর্গীয় লাইচি বাসঁফোর ও রানা স্মৃতি ওয়ানডে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত চেক জালিয়াতি মামলায় মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার। রাঙামাটিতে কোতোয়ালি পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৮ কালো গাউনে বাজিমাত রাশমিকার কোম্পানীগঞ্জে উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ককে সংবর্ধনা এক ট্রলারে ধরা পড়ল ৬০ মণ ইলিশ মালয়েশিয়ার কাছে হেরে যে কঠিন সমীকরণের সামনে বাংলাদেশ

আটোয়ারীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২০০ Time View

মোঃ জাহেরুল ইসলাম,আটোয়ারী (পঞ্চগড়)প্রতিনিধি : বাংলাদেশ থেকে অপুষ্টিজনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত শিশু মৃত্যু প্রতিরোধের লক্ষ্যে,রোগমুক্ত ও সুস্থ্য আগামী প্রজন্ম গড়তে পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করার লক্ষ্যে শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করাহয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, ই.পি.আই. স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী,ঢাকা’র সাবেক উপ-পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরী, আটোয়ারী থানার এসআই ওবায়দুল্লাহ,উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ইউসুফ আলী সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর জানান, এ বছর আটোয়ারীতে মোট ১৮,২৭২ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এরমধ্যে ৬ – ১১ মাস বয়সী ১,৮৫০ জন শিশুকে একটি করে নীল রঙের ক্যাপসুল এবং ১২ – ৫৯ মাস বয়সী ১৬,৪২২ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। সকল শ্রেণি পেশার মানুষের সুবিধার্থে আটোয়ারী উপজেলার ৬টি ইউনিয়নে ১৪৫ টি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এতে ৬৭জন সুপারভাইজার এবং ১৯০ জন স্বেচ্ছাসেবক কর্মী কাজ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. হুমায়ুন কবীর আরো বলেন, ভিটামিন ‘এ’ দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমায়। ভিটামিন ‘এ’ শিশুর স্বাভাবিক দৃষ্টিশক্তি বজায় রাখে, ফলে শিশু রাতকানা রোগ থেকে রক্ষা পায়। রাতকানা রোগ এবং অন্ধত্ব একটি অপুষ্টিজনিত সমস্যা, যা ভিটামিন ‘এ’ এর অভাবে হয়।

কিউএনবি/অনিমা/১২ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit