শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

বাগেরহাটের মোরেলগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ Time View

এস এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীর ফেরি পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হকের মরদেহ উদ্ধার হয়েছে। ঘটনার দু’দিন পরে রবিবার দিবাগত রাত ৩ টার দিকে ফেরিঘাট এলাকায় মরদেহটি ভেসে উঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করে থানা পুলিশের কাছে বুঝিয়ে দেয়।

এ বিষয়ে থানার ওসি মোহাম্মদ শামসুদ্দিন বলেন,  স্বজনদের কোন প্রকার অভিযোগ না থাকায় সোমবার বেলা ১০ টার দিকে ফজলুল হকের মরদেহ তার ছেলে সেলিম শেখসহ পরিবারের অপর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। ফজলুল হক(৭০) ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

উল্লেখ্য, একটি বিয়ের অনুষ্ঠানে বরযাত্রী যাওয়ার সময় গত শুক্রবার রাত ১১ টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলন্ত ফেরি থেকে নদীতে পড়ে তিনি নিখোঁজ হয়েছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit