বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

যেসব খাবারে দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৭ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : চোখ মানুষের খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ। জীবনের প্রতিটি ক্ষেত্রে চোখের প্রয়োজনীয়তা অপরিসীম। তাই আমাদের উচিত চোখের দৃষ্টিশক্তি সচল রাখা। বতর্মানে অনেকে এই দুর্বল দৃষ্টিশক্তির সমস্যায় ভুগছেন। তবে ছয়টি খাবার গ্রহণের মাধ্যমে দৃষ্টি শক্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা যায়।

গাজর: গাজরে প্রচুর পরিমাণে বিটা-ক্যারোটিন থাকে। শরীরে যা ভিটামিন এতে রূপান্তরিত হয়। দৃষ্টিশক্তি বৃদ্ধির তা জন্য অপরিহার্য। চোখের উপরিভাগকে বিভিন্ন রোগজীবাণু থেকে রক্ষা করে এটি।

পালংশাক: পালংশাক একটি সবুজ শাক। যার মধ্যে রয়েছে লুটেইন ও জিক্সানথিন। দুটি অ্যান্টিঅক্সিডেন্ট যা রেটিনায় জমা হয়। বয়স-সম্পর্কিত ম্যাকুলার ডিজেনারেশন (এএমডি) এবং ছানি পড়ার ঝুঁকি কমাতে সাহায্য করে এটি।

মাছ: স্যামন, টুনা ও ম্যাকেরেলের মতো মাছে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। এটি স্বাস্থ্যকর চর্বি, যা চোখের জন্য দারুণ উপকারী। চোখের শুষ্কতা প্রতিরোধ করতেও তা সাহায্য করে।

ডিম: ডিম হলো লুটেইন, জিক্সানথিন, ভিটামিন ই এবং জিঙ্কের ভালো উৎস। চোখের সুস্থতা বজায় রাখার জন্য যা প্রয়োজনীয়।

সাইট্রাস ফলমূল: কমলালেবু, লেবু ও জাম্বুরা হলো ভিটামিন সি’র চমৎকার উৎস। এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা চোখে ছানি হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে। এছাড়া বয়সজনিত কারণে দৃষ্টিশক্তি হ্রাসের সম্ভাবনা কমাতে সাহায্য করে।

বাদাম ও বীজ: বাদাম ও বীজ হচ্ছে ওমেগা -৩ ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। এ পুষ্টিগুলো বয়স-সম্পর্কিত ক্ষতি থেকে চোখকে রক্ষা করে। সামগ্রিক চোখের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। সূত্র: ইন্ডিয়া টুডে।

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit