শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্য ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো যুক্তরাষ্ট্র গাড়িচালকের সঙ্গে প্রেম, স্বামীর ২০ লাখ টাকা হাতাতে ঘুমের ওষুধ খাইয়ে বিছানায় ছাড়লেন বিষধর সাপ! বিশ্বকাপ জিতলেই অবসর নেব : কুকুরেলার বিশ্বকাপে আর্জেন্টিনার গোলের দাপট, রক্ষণে অপ্রতিদ্বন্দ্বী স্পেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

নওগাঁর পত্নীতলায় আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৩ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২৩ উদযাপন উপলক্ষে নওগাঁর পত্নীতলায় শনিবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

“উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে, দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ও পত্নীতলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সামসুর রহমান চৌধুরী বুলবুল। জাতীয় মহিলা সংস্থা পত্নীতলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল হকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজিজুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ-সভাপতি স্বদেশ কুমার মন্ডল, বীর মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুর ইসলাম জাহিদ, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির তছলিম উদ্দীন মিঞা, রঞ্জু রানী মন্ডল, পপি রানী সহ অন্যান্য কর্মকর্তা, সূধীজন প্রমূখ। অপরদিকে বিকেলে উপজেলার চকনিরখিন মিশনে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস/২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit