শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

টেস্টে উন্নতি করতে আসি নাই, জিততে আসছি: শান্ত

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৮ Time View

স্পোর্টস ডেস্ক : পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে ড্রেসিংরুমে ফিরছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের জন্য অভিবাদন ভেসে এলো গ্যালারি থেকে। তিনিও হাসিমুখে সেটি গ্রহণ করলেন। শান্ত এমন অভিবাদন আদতে প্রাপ্যও। সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে জয়ে দুর্দান্ত অধিনায়কত্ব করেছেন।  

পরে মিরপুরে দ্বিতীয় টেস্টেও লম্বা সময় ম্যাচে ছিল বাংলাদেশ। শেষ অবধি অবশ্য হারতে হয়েছে ৪ উইকেট। দুই ম্যাচের পরই ঘরের মাঠে স্পিন উইকেট বানানো নিয়ে আলোচনা হয়েছে। উইকেটের বেশির ভাগই গেছে স্পিনারদের দখলে।  

এ নিয়ে আলোচনা-সমালোচনাও আছে বেশ। মিরপুরের দ্বিতীয় টেস্টে সবমিলিয়ে খেলা হয়েছে ১৭৭ ওভার ১ বল। মাঝে বৃষ্টির বাধা না থাকলে হয়তো টেস্ট শেষ হতো দুদিনেই। যদিও এসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ অধিনায়ক শান্ত। তার মত, ঘরের মাঠের সুবিধা নেওয়াই উচিত।

তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে তো আমরা উন্নতি করতে আসি নাই, জিততে আসছি। এখানে জেতার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, তা গুরুত্বপূর্ণ। কিন্তু এই ধরনের সুবিধা অবশ্যই নেওয়া উচিত। ’

বাংলাদেশ এমন উইকেটে খেলার কারণে বিদেশে ভালো করতে পারে না, এমন অভিযোগ অনেকদিনের। এ নিয়েও কথা বলেছেন শান্ত। তিনি বলছেন, ঘরোয়া লিগেই ব্যবহার করা উচিত ভিন্ন ভিন্ন উইকেট। আন্তর্জাতিক ক্রিকেটকে অনুশীলনের মঞ্চ হিসেবে দেখেন না বলেও জানান শান্ত।

তিনি বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে আমরা যখন প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলি, সেখানে আমরা ভালো উইকেটে বা এমন কন্ডিশন বানায়ে অনুশীলন করতে পারি। যখন আমরা হোমে খেলব আমরা এনসিএলে এমন উইকেটে খেললাম। ’ 

‘আবার অ্যাওয়ের জন্য দুই তিনটা উইকেট আমরা এভাবে বানালাম। কিন্তু আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট অনুশীলনের জায়গা না। এখানে উন্নতি করারও কিছু নাই যে ভালো উইকেটে খেলে আমরা ভালো ম্যাচ খেললাম। এখানে আমরা জেতার জন্য আসি। ’

ঘরের মাঠেও বাংলাদেশের ব্যাটাররা রান করতে পারছেন না। এতে অনেক সময় ম্যাচও হারতে হচ্ছে। ঢাকা টেস্টের দুই ইনিংসেও ১৭৭ ও ১৪৪ রান করেছে বাংলাদেশ। তাহলে ব্যাটাররা কোথায় রান করবেন? শান্ত বলছেন, ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো উইকেটে খেলবেন তারা।  

তিনি বলেন, ‘হোমে আমরা যখন সাদা বল মানে ওয়ানডে-টি টোয়েন্টি খেলব, তখন আমাদের সবসময় ভালো উইকেটে খেলা উচিত। যদি আমরা বড় টুর্নামেন্টে ভালো করতে চাই। শেষ বছর বিপিএলে খুব ভালো উইকেট ছিল। ’

‘ডিপিএলে মোটামুটি ভালো উইকেটই থাকে। তো আমরা আন্তর্জাতিক ম্যাচ খেলব, এখানে যখন আমরা ভালো উইকেটে খেলা শুরু করব, তখন আমাদের সাদা বলের খেলাটা আলাদা হবে। লাল বল সাদা বল আলাদা। গেম প্ল্যানটা আলাদাভাবে করতে হবে। ’

 

কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit