শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার 

ভারতের রপ্তানি বন্ধের খবরে বাজারে বেড়েছে পেঁয়াজের দাম

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪ Time View

ডেস্ক নিউজ : পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে ভারত। ২০২৪ সালের মার্চ পর্যন্ত দেশটি আর পেঁয়াজ রপ্তানি করবে না। গণমাধ্যমে এমন খবর আসার সঙ্গে সঙ্গেই দেশের বাজারে বেড়েছে পেঁয়াজের দাম।

গতকাল শুক্রবার (০৮ ডিসেম্বর) এক আদেশে রপ্তানি বন্ধের খবর জানায় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত। তবে এই সিদ্ধান্ত আসার খবরে এক লাফে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ থেকে ৫০ টাকা।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কয়েকটি বাজার ঘুরে পেঁয়াজের দাম বৃদ্ধির খবর জানা গেছে। সকালে রাজধানীর বিভিন্ন বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ টাকা থেকে ১১০ টাকা কেজি। যা গত সপ্তাহেও ছিল ৯০ থেকে ১০০ টাকা। দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ১৫০ টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল ১৩০ টাকা।

শুক্রবার সন্ধ্যার পর পাল্টে যায় পেঁয়াজের বাজারের দৃশ্য। হঠাৎ করে বেড়ে যায় কেজি প্রতি ৩০ থেকে ৫০ টাকা। রাতে বাজারে খবর নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকায়, আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়।

এই দাম বাড়ার কারণ হিসেবে খুচরা ব্যবসায়ীরা বলছেন, ভারত পেয়াজ রপ্তানি নিষিদ্ধ করেছে। এমন খবর আসতে না আসতেই পেঁয়াজের দাম বেড়ে গেছে। পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। তাই দ্রুত খুচরা বাজারেও বেড়ে গেছে পেঁয়াজের দাম। কোনো আদেশ নিষেধ নয়, নিজেরাই বাড়তি দামে পেঁয়াজ বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, শুক্রবার (০৮ ডিসেম্বর) দেওয়া এক আদেশে ২০২৪ সালের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ ঘোষণা করে ভারত। মূলত দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত সরকার আগামী বছরের মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করে।

বিজ্ঞপ্তিতে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড (ডিজিএফটি) জানায়, ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজের রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট দেশগুলোর অনুরোধের পর কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া অনুমতির ভিত্তিতে ফের পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হবে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/বিকাল ৩:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit