শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপের হতাশা ভুলে অবশেষে অনুশীলনে নেইমার চীনের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগ ট্রাম্পের, তবুও… ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর যে কারণে বোলিং কোটা পূর্ণ করেননি নাহিদ রানা চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল মাধবদীতে একের পর এক ডাকাতি গৃহকর্তাকে কুপিয়ে খুন  নরসিংদীতে শিশু নির্যাতনের ঘটনায় লতা চাচি গ্রেপ্তার 

১৩ দেশের ৩৭ ব্যক্তির ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২১৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ১৩টি দেশের ৩৭ ব্যক্তির ওপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় (ট্রেজারি) ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই তালিকায় বাংলাদেশ নেই।

আফগানিস্তান, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো, হাইতি, ইন্দোনেশিয়া, ইরান, লাইবেরিয়া, চীন, রাশিয়া, সুদান, সিরিয়া, উগান্ডা ও জিম্বাবুয়ের নাগরিকের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে গত ৮ ডিসেম্বর এই নিষেধাজ্ঞা জারি করা হয় বলে জানিয়েছে দেশটির দুই মন্ত্রণালয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেন ও কানাডার সঙ্গে যৌথভাবে এ পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তান, চীন, হাইতি ও ইরানসহ ১৩টি দেশের ৩৭ জন ব্যক্তির ওপর ইতোমধ্যে ব্রিটেন কানাডা ও যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা শুরু হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূলনীতিগুলোর একটি হলো মানবাধিকারের স্বীকৃতি ও রক্ষা। যুক্তরাষ্ট্র সবসময় মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত ৩৭ ব্যক্তির মধ্যে মাজিদ দাস্তজানি ও মোহাম্মদ মাহদি খানপুর আরদেস্তানি নামের দুই ইরানি গোয়েন্দা কর্মকর্তা রয়েছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত জেনারেল কাসেম সোলায়মানি হত্যার প্রতিশোধ নিতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে নজরদারি ও হামলার পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন তারা।

মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় আফগানিস্তানে ক্ষমতাসীন তালেবান গোষ্ঠীর বেশ কয়েকজন নেতাও রয়েছেন। এই নেতাদের মধ্যে দেশটির ‘পুণ্যের বিকাশ ও পাপের দমন’ মন্ত্রণালয়ের মন্ত্রী ও কর্মকর্তারাও রয়েছেন। মূলত নারী, তরুণী ও কিশোরীদের দমনপীড়নের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

গাও কি এবং হু লিয়ান হে নামে চীনের দুই সরকারি কর্মকর্তা রয়েছেন এই তালিকায়। তারা চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ের সরকারি নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা। প্রদেশটিতে বসবাসরত সংখ্যালঘু উইঘুর মুসলিমদের নির্যাতন নিপীড়নের অভিযোগে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উইঘুর নারী-পুরুষদের জোরপূর্বক কাজ করতে বাধ্য করার অভিযোগে কফকো সুগার হোল্ডিংসহ তিন চীনা কোম্পানিকেও নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit