রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে যুবদল নেতা সাজু’র হাত থেকে বাঁচতে ৯৯৯ ফোন দিয়ে রক্ষা পেলেন তরুনী পাহাড়ে টানা বর্ষণ, বন্যায় রাঙামাটির মৎস্য খাতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি দুর্গাপুরে ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩ মাটিরাঙ্গায় পাহাড় ধসে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী: নতুন ঘর পেলেন কচাকলা ত্রিপুরা। নলাম সেতুর আশার আলো দেখেনি ১০ গ্রামের মানুষ শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সওয়াল শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১ শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত দুই ঘণ্টা পর স্বাভাবিক হলো ফেসবুকের ডেস্কটপ সেবা স্পেন–আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

সিরিয়ায় ইসরাইলি ড্রোন হামলায় নিহত ৪

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় চলমান হামলার মধ্যেই এবার দক্ষিণ সিরিয়ায় ড্রোন হামলা করেছে ইসরাইল। গতকাল শুক্রবার চালানো হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম  আল জাজিরা এ খবর দিয়েছে। সিরিয়ার সরকারপন্থি সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সদস্যও রয়েছেন।

সিরিয়ার আল-ওয়াতান সংবাদপত্র ও শাম এফএম রেডিওর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, সিরিয়ার দক্ষিণের বাথ শহরে ড্রোন হামলা করেছে ইসরাইলি বাহিনী। এই ঘটনায় নিহত চারজনের মৃতদেহ সিরিয়ার কুনেইত্রা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এপির দেওয়া তথ্য অনুসারে, লেবাননের রাজধানী শহর বৈরুত থেকে এক হিজবুল্লাহ কর্মকর্তা বলেন, নিহতদের মধ্যে তিনজন হিজবুল্লাহর সদস্য।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে হামাস-ইসরাইল সংঘাত শুরু হওয়ার পর ইসরাইলি বাহিনী ও হিজবুল্লাহর সংঘর্ষে এ পর্যন্ত ৯৩ জন হিজবুল্লাহ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন।

প্রতিবেদন থেকে আরও জানা গেছে, সিরিয়ার অভ্যন্তরে প্রতিনিয়তই ব্যাপক হারে আক্রমণ করে আসছে ইসরাইলি বাহিনী। কিন্তু খুব কম সময়ই এই হামলার দায় স্বীকার করে ইসরাইল।

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ১১:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit