মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম
সমন্বিত প্রতিরোধ কার্যক্রম ও শান্তি প্রতিষ্ঠার জন্য আরো বিনিয়োগ প্রয়োজন শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘সরাসরি সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের’ বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র দুবাই গিয়েও শান্তিতে নেই অভিনেত্রী এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ট্যাব দেওয়া হতে পারে পালটা-পালটি হামলার পর এবার ইরানকে আরও কঠোর হুমকি দিলেন ট্রাম্প বরযাত্রীর গাড়ি আটকে তুলে নেওয়া সেই নববধূর ভিডিও বার্তা নেতানিয়াহুর স্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করাবেন বিরোধীদলীয় নেতা! স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসিতে জামায়াতের ৯ দাবি ২৮০ দিন পর থাইল্যান্ডে ভিড়ছে মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

চুলের যত্নে চিরুনি!

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৪ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সাজগোছের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো চিরুনি। নারীর সৌন্দর্য বিন্যাসে উপযুক্ত একটি চিরুনির গুরুত্ব কেমন তা নিশ্চয় ব্যাখ্যার অপেক্ষা রাখে না। প্রতিদিনের ব্যবহৃত এই চিরুনিটিই হওয়া উচিত আপনার চুলবান্ধব। তা না হলে ব্যবহৃত চিরুনিই হতে পারে শখের চুলের জন্য ক্ষতির কারণ। বাজারে হরেক রকম চিরুনি রয়েছে। এর ভিতর থেকে বেছে নিতে হবে চুলের ধরন ও ব্যবহার উপযোগী চিরুনিটি। অথচ আমরা অনেকেই জানি না চিরুনির ব্রাশের আকার ও দাঁতের ধরনের ভিন্নতা রয়েছে। সঠিক চিরুনি বাছাইয়ে আপনার চুল যেমন পরিপাটি করা সম্ভব তেমনি চুলের আগা ফাটা থেকে রক্ষা করা সম্ভব। তাই বিভিন্ন প্রকার চিরুনির সাধারণ কিছু ব্যবহার জেনে নেওয়া যাক।

বড় দাঁতের চিরুনি : ভেজা চুল কখনোই আঁচড়ানো উচিত নয়। তবুও সময়ের অভাবে যদি প্রয়োজন হয় তবে বড় ও ফাঁকা দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন। এতে চুল পড়ে যাওয়ার আশঙ্কা থাকে কম। এই ব্রাশ ব্যবহারে চুলের জট ছাড়ানো সহজ হয়।

ব্যাডল ব্রাশ : এটি একটি আয়তাকার হেড ব্রাশ যা মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এই ব্রাশটি মাঝারি থেকে লম্বা চুলের জন্য সবচেয়ে ভালো।

র‌্যাটেইল চিরুনি : এই ব্রাশ লম্বা হাতলের। চিকন এই চিরুনি চুলে সিঁথি কাটতে সাহায্য করে। এ ছাড়া চিকন দাঁতের জন্য চুল ফোলানো থেকে শুরু করে প্যাঁচানো স্টাইল করা যায়। বিশেষ করে নানান রকম খোঁপা করতে এই চিরুনি উপযুক্ত।

সিনথেটিক ব্রিসল ব্রাশ : যাদের মাথায় অনেক চুল তাদের জন্য এই ব্রাশ খুবই ভালো। ব্রাশটি মূলত নাইলন দিয়ে তৈরি।

কুইল ব্রাশ : এই চিরুনিটি ডিম্বাকৃতির বা গোলাকৃতির হয়ে থাকে। মাথার ত্বক ম্যাসাজ করে এবং চুলের ন্যাচারাল অয়েল মাথায় ছড়িয়ে দিতে সাহায্য করে।

ভেন্টেড ব্রাশ- ভেজা চুল শুকানোর সময় এই ব্রাশ ব্যবহার করা হয়। ভেজা চুল দুর্বল থাকে। তাই এই ব্রাশ চুল ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া রোধ করে।

গোলাকার ব্রাশ- চুলে ভলিউম আনতে চাইলে এবং চুলে সামান্য কোঁকড়ানো ভাব তৈরি করতে গোলাকার ব্রাশ ট্রাই করুন।

টিজিং ব্রাশ : মাথার ওপরের অংশে কিছুটা চুল ফুলিয়ে বাঁধার ফ্যাশন অনেকের কাছেই বেশ পছন্দের। আর এই চুল ফোলানোর জন্য চিরুনি দিয়ে চুল টিজ করা হলে চুল ছিঁড়ে বা ভেঙে যেতে পারে। তাই নরম ব্রিসলসের এই টিজিং ব্রাশগুলো চুলের বাড়তি ক্ষতি না করেই চুল স্টাইল করতে সাহায্য করবে।

পিন ব্রাশ : এটি ধাতব পিনযুক্ত ডিম্বাকৃতির চিরুনি। ধাতব পিনগুলো ঘন চুলের ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারে। এই চিরুনিটি ঘন ও কার্লি চুলের জন্য সবচেয়ে ভালো। 

 
পরামর্শক

শারমিন সেলিম তুলি

রূপ বিশেষজ্ঞ, বিয়ার বিজবিডি

কিউএনবি/অনিমা/০৯ ডিসেম্বর ২০২৩/সকাল ৯:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit