শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
‘এটাই মেসির শেষ বিশ্বকাপ কিনা আমি কীভাবে জানব’ ২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড ফাইনালের আগে রেফারিকে নিরপেক্ষ থাকার আহ্বান স্পেন ডিফেন্ডারের ট্রাম্পের মাথার দাম ঘোষণা, পুরস্কার ১২৩ কোটি টাকা জোয়ারের পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু জলবিদ্যুৎ কেন্দ্র রক্ষায় পানির চাপ কমাতে কাপ্তাই বাঁধের ১৬ গেইট ৬ ইঞ্চি খুলে দিয়েছে কর্তৃপক্ষ নোয়াখালীতে দুই চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম বিভাগীয় ও নোয়াখালী জেলা কমিটি গঠন যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান বোচাগঞ্জে ১শত ২৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা আটক

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৯ Time View

ডেস্কনিউজঃ আগামী রোববার ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করার ঘোষণা দিয়েছে বিএনপি ।

আজ শুক্রবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী রোববার ঢাকাসহ সারাদেশের জেলা সদরে গুম-খুন পরিবারের সদস্যদের নিয়ে মানবন্ধন করবে বিএনপি। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচির প্রস্তুতির কথা জানান।

তিনি বলেন, ‘আমাদের পরবর্তি কর্মসূচি আগামী ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে। সেদিন ঢাকা শহরে গুম-খুনের পরিবার এবং যে সমস্ত নাগরিক গুম-খুন হয়েছেন সেই পরিবারের সমন্বয়ে এই মানবন্ধন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ঢাকা মহানগরসহ জেলা সদরে এই কর্মসূচি পালিত হবে।’

‘ঢাকায় মানববন্ধন হবে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায়। এই বিষয়ে ঢাকা মহানগর বিএনপি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে এবং ঢাকার বাইরে অন্যান্য জেলাসমূহে মানববন্ধনে সাফল্যমন্ডিত করার জন্য তারা প্রস্তুতি নিয়েছেন।’

রিজভী বলেন, ‘সরকারের দিক থেকে সকল বাধা-বিপত্তি যদি আসে সব কিছুকে প্রতিহত করে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে এই মানববন্ধন কর্মসূচি সফল করতে হবে।’

‘ঢাকাসহ সারা দেশের সকল পর্যায়ের নেতা-কর্মীদের বলব, তারা যেন এই মানববন্ধন কর্মসূচিকে যে সকল পরিবার নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছেন, গুম-খুন হয়েছেন, ওই সব পরিবারের সদস্যকে নিয়ে মানববন্ধনে উপস্থিত হন।’

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ রাত ১১.২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit