শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার সময়ে এক নারী আটক সৌদিতে স্ট্রোক করে বাংলাদেশির মৃত্যু   তেল পেতে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, সীমিত সরবরাহে বাড়ছে ভোগান্তি আটোয়ারীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা দবির উদ্দীনের লাশ দাফন ভিয়েতনামের সঙ্গে তিন গোলে হারল বাংলাদেশ রাঙামাটিতে মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান; ৪শ’ ইয়াবাসহ গ্রেফতার-৩৬ ‎তবে কি দেশ স্বাধীন করাই আমার অপরাধ? অপমানে কাঁদলেন বীর প্রতীক আজিজুল হক ট্রাম্পের নতুন সিদ্ধান্তে দুশ্চিন্তায় বিশ্বকাপের পাঁচ দেশ নরসিংদীতে মাদকসেবীদের হামলায় মসজিদের ইমাম জখম আটোয়ারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিশ্ববাসীকে তালেবানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান মালালার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২১৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : শান্তিতে নোবেলজয়ী মালালা ইউসুফজাই আফগানিস্তানের শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার জন্য বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাকিস্তানি এই নারী অধিকার কর্মী দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে নেলসন ম্যান্ডেলা বার্ষিক শান্তি বক্তৃতায় এ মন্তব্য করেছেন।

মালালা বলেন, আফগানিস্তানের শাসকরা নারী হওয়াকে রীতিমতো অপরাধে পরিণত করেছে। বিশ্বের সমস্ত দেশের সরকার প্রধানদের আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, আপনারা নিশ্চিত করুন যে আফগান নারীদের পাশে আপনারা আছেন।  

জোহানেসবার্গে দেওয়া বক্তৃতায় আফগান নারীদের বিরুদ্ধে দেওয়া তালেবানদের বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়টি তুলে ধরেন তিনি। বিশেষ করে মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে নারীদের শিক্ষার ওপর নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন। 

নারীদের প্রতি তালেবান শাসকদের এ বৈষম্যকে তিনি ‘লিঙ্গ বৈষম্য’ বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিকভাবে লিঙ্গ বৈষম্যকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসাবে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি পাকিস্তানের পত্রিকা ডনকে দেওয়া এক সাক্ষাতকারে মালালা বলেন, আমি পাকিস্তানকে অনুরোধ করব যাতে তারা আফগান নারীদের পাশে দাঁড়ায়। মেয়ে শিশু এবং নারীদের অধিকার নিশ্চিত করতে তালেবানদের ওপর চাপ তৈরি করার জন্য পাকিস্তানের প্রতি আহ্বান জানান মালালা ইউসুফজাই। 

কিউএনবি/অনিমা/০৮ ডিসেম্বর ২০২৩/বিকাল ৪:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit