বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল? আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র কারামুক্ত হলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা ‘সবার আগে বাংলাদেশ গড়তে সব নাগরিকের সমান সুবিধা নিশ্চিত করতে হবে’ ডিভোর্স মামলা প্রত্যাহার করলেন গোবিন্দের স্ত্রী

বাংলাদেশের জনগণের জন্য নজর দিতে হবে বিশ্বকে: অস্ট্রেলিয়ান সিনেটর

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

ডেস্কনিউজঃ নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনাপ্রবাহ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে অস্ট্রেলিয়ার সংসদে। এমন উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে বিশ্বকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজ।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে এক বক্তৃতায় তিনি এমন আহ্বান জানানোর কারণ ব্যাখ্যা করে বলেন, ব্যাপক রাজনৈতিক অস্থিরতা এবং রাজনৈতিক দমন-পীড়নের মধ্যেই আগামী বছরের ৭ই জানুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নিয়মনীতি এবং প্রক্রিয়া না থাকায় ওই নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল অংশগ্রহণ করবে না।

সিনেটর ডেভিড শুব্রিজ বলেন, এর জবাবে অক্টোবরে সরকার প্যারা মিলিটারি অক্সিলিয়ারি ফোর্স মোতায়েন করেছে যাতে লোকজনকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করা যায়। এটা রাজনৈতিক বিরোধীদের জন্য অতি ভয়ংকর এক পদক্ষেপ। এর ফলে ব্যাপক বিক্ষোভও হয়েছে যেগুলো পুলিশের সহিংসতা এবং গুরুতর বর্বরতার সম্মুখীন হয়েছে।

অস্ট্রেলিয়ান গ্রিনস দলের নেতা ডেভিড শুব্রিজ বলেন, হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির সাথে যা ঘটছে তাকে ‘সহিংস স্বৈরাচারী ক্র্যাকডাউন’ বলে অভিহিত করেছে। অ্যামনেস্টি এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনারও (বাংলাদেশে) যা ঘটছে তা নিয়ে কথা বলেছেন। বাংলাদেশে নিজেদের পরিবারের সাথে এবং কমিউনিটিতে যা ঘটছে তা নিয়ে এখানকার অস্ট্রেলিয়ান কমিউনিটিতেও গভীর উদ্বেগ রয়েছে। আমিও সেগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করছি। এখনো সময় আছে, বাংলাদেশের জনগণের জন্য সম্ভাব্য সর্বোত্তম ফলাফলের দিকে নজর দিতে হবে বিশ্বকে।

কিউএনবি/বিপুল/০৮.১২.২০২৩/ দুপুর ১.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit