শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

গণদাবী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৫০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা গত ৭ ডিসেম্বর বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় ৯নং সুরমা মার্কেটের ৩য় তলায় অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর এর পরিচালনায় সভায় বক্তারা বৃহত্তর সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা।

প্রবাসীদের কষ্টার্জিত অর্থ আমাদের দেশের অন্যতম সহায়ক, কিন্তু প্রবাসীরা দেশের এসে বিভিন্ন ভাবে নির্যাতিত। প্রবাসীদের ভোটাধিকারে নানান জটিলতা। প্রবাসীদের স্থাবর সম্পত্তি রক্ষণা-বেক্ষণ, ক্রয়-বিক্রয় সীমাহীন ভোগান্তি। এয়ারপোর্টে আসা-যাওয়ায় হয়রানী, আমমোক্তার নিয়োগ, আমমোক্তার বাতিলের আইনী জটিলতা, দীর্ঘসূত্রিতা সহ সকল সমস্যা দ্রুত সমাদানের জন্য সরকারের প্রতি জোর দাবী। সভায় বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের সিলেট জেলা ও মহানগর নতুন কমিটি অনুমোদন এবং নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়।

সভায় এডভোকেট আব্দুল ওয়াদুদকে সভাপতি, ইকবাল হোসেন আফজকে সাধারণ সম্পাদক করে সিলেট জেলা গণদাবী পরিষদ ও এডভোকেট আনোয়ার হোসনকে আহবায়ক ও এডভোকেট কামরুজ্জামান তারাকে সদস্য সচিব করে গণদাবী পরিষদ সিলেট মহানগরের কমিটি গঠন করা হয়। সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর সিলেট বিভাগের চারটি জেলায় সাংগঠনিক সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় বক্তারা সিলেট – ছাতক ট্রেন লাইন জরুরী ভিত্তিতে চালু করার জন্য এবং দীর্ঘ দিন কেন বন্ধ রাখা হল তা তদন্ত করে বের করার দাবী জানান। সিলেট মহানগরীর বিভিন্ন রাস্তা জরুরী ভিত্তিতে মেরামতের জোর দাবী জানান।

সভায় বৃহত্তর সিলেটের দাবী দাওয়া আদায়ের জন্য জাতীয় সংসদে সিলেট বিভাগের নির্বাচিত সংসদ সদসন্যগণকে জোরালো ভূমিকা পালনের জন্য সবিনয় অনুরোধ জানান প্রস্তাবিত সিলেট-ঢাকা মহাসড়কের ৬ লেনের কাজ এবং সিলেট-আখউড়া রেল লাইন ডাবল রোডের কাজ দ্রুত গতিতে শুরু করার জন্য জোর দাবী জানান। সভায় ঘন ঘন বিদ্যুতের লোড শেডিং, চুরি, ডাকাতি, ছিনতাই বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বোগ ও ক্ষোভ প্রকাশ করে উক্ত বিষয় রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দাবী জানান বক্তাগণ। সভায় সুরমা, কুশিয়ারা, মনু, বুড়ি, বরাক নদী সহ সকল নদ-নদী, খাল-বিল দ্রুত খননের পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবী জানান। সভায় বৃহত্তর সিলেটের সকল সরকারি, বেসরকারি অফিসে ১০০% সিলেটী লোক নিয়োগের জন্য জোর দাবী জানানো হয়।

সভায় বক্তব্য রাখেন সর্বজনাব এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, এডভোকেট আব্দুল অদুদ, ডাঃ হাবিবুর রহমান, ক্ষমা রাণী দে, সামছুন নাহার, ইকবাল হোসেন আফাজ, মুহিবুল ইসলাম ফটিক, বদরুজ্জামান কাবুল, আবুল কাশেম হেলাল তাপাদার, বাউল আলাউদ্দিন, রুনা বেগম, রায়হান আহমদ, রহিমা বেগম, আছমা বেগম, রোকিয়া আক্তার চৌধুরী, নাদিয়া ফেরদৌস।

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit