বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
বন্দুকের মুখে কোটি টাকার গয়না লুটের পরও কিম ক্ষতিপূরণ চাইলেন মাত্র ১ ইউরো, নেপথ্যে যে কারণ অস্ত্রের মুখে গয়না লুট, কিম কার্দাশিয়ানকে দেওয়া হবে এক ইউরো ক্ষতিপূরণ জরায়ু অপসারণের পর দীর্ঘ সংগ্রাম, অবশেষে মাতৃত্বের স্বাদ পেলেন লেনা ডানহাম বাবা হারালেন কণ্ঠশিল্পী সালমা ঢাকার ডিস্ট্রিবিউটরদের নিয়ে ‘নগদ’এর সচেতনতামূলক কর্মশালা শেখ হাসিনার নির্দেশে ইশতিয়াক ডিএমপিতে টর্চার সেল বানান পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী এসপি আপেল সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলার সিদ্ধান্ত মাথার চুল ঢেকে রাখাই কি পর্দা? ইসলাম কী বলে নবীজির (সা.) প্রতি দরুদ পাঠে মিলবে যেসব অলৌকিক বরকত

শীতে উষ্ণ রাখবে চা ও কফি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ১৩২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : শীতে উষ্ণতা বাড়াতে হোক কিংবা নেশার কারণে হোক—‘চা’ নাকি ‘কফি’ তা নিয়ে নানা মতভেদ আছে। তবে যেটিই বেছে নিন না কেন, আপনার শরীরে উপকার ও অপকার, কোনটি বেশি হবে তা জেনে নিতে হবে। চা : প্রচুর অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর এই চা লিভার, ব্রেস্ট, কোলন ক্যান্সারসহ হৃদরোগ প্রতিরোধে খুব উপকারী। লেবু দিয়ে যাঁরা ব্ল্যাক টি ও গ্রিন টি নিয়মিত পান করেন, তাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অন্যদের চেয়ে বেশি।

হারবাল চা : হারবাল বা ভেষজ চা আপনার পরিপাকতন্ত্রকে প্রশমিত করে, বমি ভাব কমায়, পেট ব্যথার প্রবণতা কমায়, কাশি দূর করে। সিজনাল ঠাণ্ডা-সর্দি দূর করতে হারবাল চায়ের রয়েছে ব্যাপক উপকারিতা ও জনপ্রিয়তা।
কফি : যাঁদের ঘুম কম হওয়ার প্রবণতা রয়েছে তাঁদের জন্য ক্যাফেইন শত্রুতুল্য। কিন্তু যাঁদের ক্যাফেইনে সমস্যা নেই, তাঁরা দিনের শুরুতে ব্ল্যাক কফি খেতে পারেন। কফিতে বিদ্যমান মিনারেলস ও অ্যান্টি-অক্সিডেন্ট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। ফলে নিয়মিত ব্ল্যাক কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।

মনে রাখবেন, অত্যধিক ক্যাফেইন অ্যাংজাইটি, ডিহাইড্রেশন, হজমের সমস্যা, ঘুম না হওয়া, ঘুম কমে যাওয়া, হার্ট রেট বেড়ে যাওয়া প্রভৃতির কারণ। তাই সারা দিন যাঁদের দুই-তিন কাপ চা বা কফি পান কারার অভ্যাস আছে তাঁরা সন্ধ্যার পর, বিশেষ করে ঘুমনোর আগে চা বা কফি পান করা থেকে বিরত থাকুন।

পারমর্শ দিয়েছেন

শায়লা শারমিন

নিউট্রিশনিস্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল, ঢাকা

 

 

কিউএনবি/আয়শা/০৭ ডিসেম্বর ২০২৩,/দুপুর ১২:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit