বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিষাক্ত চেতনানাশক স্প্রেতে অসুস্থ একই পরিবারের ১৫ জন হাসপাতালে রাতে সুপ্রিম কোর্টে প্রবেশে কড়াকড়ি আরোপ ‎লালমনিরহাটে স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড ‎আমেনা হত্যা ও এসিড নিক্ষেপের বিচার দাবিতে লালমনিরহাটে মহাসড়ক অবরোধ ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আটোয়ারীতে নবাগত ইউএনও নিরুপমা রায়ের সঙ্গে গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের মতবিনিময়  নোয়াখালীর নতুন কূপে গ্যাস, দৈনিক উঠতে পারে ৭ মিলিয়ন ঘনফুট নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১১০৬ সিইসির পদত্যাগের দাবিতে আজও বিক্ষোভে নামছে বিরোধীরা, যোগ দিচ্ছেন মমতা পশ্চিমবঙ্গ সরকারে বড় দায়িত্ব পেলেন মিঠুন চক্রবর্তী

জোটের প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

ডেস্কনিউজঃ আসন্ন নির্বাচনে জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন ১৪ দলীয় জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ইস্কাটনের বাসায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন জোটগতভাবে হবে, কাল (বুধবার) জাতীয় পার্টির সাথে আলোচনা করবে আওয়ামী লীগ। জোটের আসন বিন্যাস ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আমির হোসেন আমু বলেন, গতকাল (সোমবার) জোট নেতাদের সাথে আমাদের ১৪ দলের নেত্রীর একটি সভা হয়েছে। সভায় বিস্তারিত আলোচনা হয়েছে। বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়েছে। সভায় মহাজোটের আসন বণ্টনের বিষয়টিও উঠে এসেছে।

এদিকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবারো নৌকা প্রতীকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এ জোটের দল সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।

তবে তারা এবার ভাগাভাগিতে দ্বিগুণ আসন প্রত্যাশা করছেন বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুর ইস্কাটনের বাসায় একই বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ইনু।

গত সংসদ নির্বাচনে ১৪ দলের ১০ জন সংসদ সদস্য ছিল উল্লেখ করে ইনু বলেন, ‘আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয়, সেটাই প্রত্যাশা। আমাদের এখন ১০ জন সংসদ সদস্য আছেন। এবার প্রত্যাশা দ্বিগুণের মতো।’

ইনু বলেন, ‘জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে সমস্যা দেখা দিতে পারে। সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা করছি। জোটের প্রার্থীরা নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার সাথে বৈঠকে তিনি এই বার্তা পরিষ্কারভাবে দিয়েছেন যে- জোট আছে, জোট একসাথে নির্বাচন করবে। আসন ভাগাভাগির বিষয়টা আমরা নিষ্পত্তি করতে সক্ষম হব।’

তিনি বলেন, ‘যেকোনো লেনদেনে দর কষাকষি হবে, মন কষাকষি হবে। বন্ধুদের মধ্যে দরকষাকষি হয়, মন কষাকষি হয়। দিনের শেষে হাসিমুখে হাত ধরাধরি করে বেরিয়ে যাব।

কিউএনবি/বিপুল/০৫.১২.২০২৩/রাত ১০.১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit