মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের রিজার্ভে ১.৮ বিলিয়ন ডলার যোগ হতে পারে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যে সব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাদের মধ্যে ৫৮ শতাংশই স্বতন্ত্র প্রার্থী। মাঠ পর্যায় থেকে রিটার্নিং কর্মকর্তারা যে তথ্য পাঠিয়েছে তা একীভূত করে দেওয়া নির্বাচন কমিশনের (ইসি) প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল ৭৩১টি মনোনয়নপত্রের মধ্যে ৪২৩টি হচ্ছে স্বতন্ত্র প্রার্থীদের। অর্থাৎ ৫৮ শতাংশ মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। এদের অধিকাংশের মনোনয়নপত্র আবার বাতিল হয়েছে এক শতাংশ ভোটারের সমর্থনসূচক দলিলাদিতে। এছাড়া ঋণ খেলাপ, পরিবেশ বিল বকেয়া, আয়কর সনদ না থাকা, স্বাক্ষর না করা, দলের মনোনয়নের প্রমাণাদি না দেওয়া, মামলা তথ্য গোপন করা ইত্যাদি কারণে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাতিল করেছেন।

বর্তমানে চলছে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণের কার্যক্রম। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, মঙ্গলবার (০৫ ডিসেম্বর) প্রথম দিনের কার্যক্রমে মোট আপিল আবেদন জমা পড়েছে ৪২টি। আপিল আবেদনকারীদের মধ্যে এক শতাংশ ভোটারের স্বাক্ষর ও সমর্থনসূচক দলিলাদিতে গরমিল পাওয়ায় ২৩ জনের, আয়কর রিটার্ন না থাকায় পাঁচজনের, মনোনয়নপত্রে স্বাক্ষর নেই চারজনের, ঋণখেলাপি পাঁচজন এবং তিনজন গ্যাস-বিদ্যুৎ বিল না দেওয়ায় সংশ্লিষ্টদের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তারা। প্রথম দিনেও স্বতন্ত্র প্রার্থীদের আপিল আবেদন জমা পড়েছে বেশি।

আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। আর ১০ থেকে ১৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন ১৮ ডিসেম্বর। নির্বাচনি প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি (রোববার)।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit