শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ডামুড্যায় নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন চৌগাছায় শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ বাবা হওয়ার পর জীবনের নতুন অর্থ খুঁজে পেলেন ভিকি মুসলিম যে নারীর হাত ধরে গড়ে উঠেছিল ‘বিশ্বের প্রাচীনতম’ বিশ্ববিদ্যালয় পর্তুগাল শিবিরে রোনালদোকে নিয়ে কথা বলাতেও নিষেধাজ্ঞা! বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচে বড় ভুল বিশ্বাস রাখেন, সব সমস্যার সমাধান করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: রাশেদ খাঁন সহকর্মীকে ছুরি মারা সেই ওমানি পাইলট সম্পর্কে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৭ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৩২৬ এর জিন্দাবাজার সমবায় ভবনস্থ প্রধান কার্যালয়ে কেন্দ্রীয় কার্যকরি কমিটি ও সকল শাখা কমিটির সমন্বয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুর ২টায় অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী রুনু মিয়া মঈন।

ইউনিয়নের কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমদ এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইনছান আলী, সদস্য সৈয়দ মখদ্দছ আলী, ফয়জুল মিয়া, শাহাব উদ্দিন শাবু, মো. আব্দুল্লাহ, মো. সাহিদ আহমদ, আব্দুল হক, মো. মাহবুবুর রহমান শফিক, মনোয়ার হোসেন, মঞ্জুর হোসেন সোহাগ, মো. শফিক আহমদ, তামাবিল শাখার সম্পাদক মো. বদরুল ইসলাম, সদস্য মাছুম আহমদ শামীম, সাজিদুর রহমান কুটি, খালেদ আহমদ, বাকের আহমদ, সাজু আহমদ, আরমান আলী, হেলাল আহমদ, রশিদ আহমদ, মোগলাবাজার শাখার শাহিন আহমদ, কটালপুর শাখার রায়হান আহমদ, হেতিমগঞ্জ শাখার শাহাব উদ্দিন, কোর্ট পয়েন্ট শাখার সম্পাদক উসমান গণি, সদস্য সিরাজ উদ্দিন, আনিছ আহমদ, কয়েছ আহমদ প্রমুখ।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে হাজী রুনু মিয়া মঈন বলেন, আমরা চালক শ্রমিক ইউনিয়নের সকল সদস্যের অধিকার আদায়ের লক্ষে কাজ করে যাচ্ছি। আমাদের মধ্যে কোন বিভেদ নেই। কিন্তু কিছু সংখ্যক দৃষ্কৃতিকারী আমাদের চলমান কার্যক্রমকে বানচাল করার লক্ষে উঠে পরে লেগেছে। সেই সকল দৃষ্কৃতিকারীদের সমুচিত জবাব দিতে হবে। তিনি বলেন, চালক শ্রমিক ইউনিয়নের সদস্য না হওয়া সত্ত্বেও কতিপয় শাহাব উদ্দিন বিগত ২০২২ সালে একটি নির্বাচনী মামলা দায়ের করেন।

যার রায় প্রকাশ হয় ২০২৩ সালের ২৮ নভেম্বর। নি্ম আদালত বাদীর পক্ষে রায় প্রদান করায় আমরা মহামান্য আপিল ট্রাইব্যুনাল ঢাকায় উক্ত নির্বাচনী মামলা ১৬/২০২২ ইংরেজি নিম্ন আদালতের রায় স্থগিত চেয়ে আবেদন করলে আপিল ট্রাইব্যুনাল ঢাকা উক্ত মামলার রায় স্থগিত করে গত ৪ ডিসেম্বর ২০২৩ ইংরেজি আদেশ প্রদান করেন। তিনি হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সকল শাখার নেতৃবৃন্দকে সংগঠনের নিয়মনীতি মেনে এবং কতিপয় দৃষ্কৃতিকারীদের ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit