শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

১৪ নং ওয়ার্ডবাসীর সাথে ড.মোমেন এর শুভেচ্ছা বিনিময়

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেটর নগরীর ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন মহল্লার নাগরিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। শনিবার (২ ডিসেম্বর) সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

এসময় তিনি অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার লক্ষে সকলের সমর্থন, দোয়া ও সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিলেটের উন্নয়নে বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। সিলেটকে একটি দৃষ্টিনন্দন উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। দেশ ও মানুষের কল্যানের জন্য শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামীতে নৌকার বিজয়ের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ছড়ারপাড় এলাকার প্রবীণ মুরুব্বি আলহাজ্ব সোনা মিয়ার সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরান পুত্র ডা. আরমান আহমদ শিপলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ছাত্রনেতা মোস্তাকিম। বক্তব্য রাখেন সাইফুল আলম খান কয়েছ, মহানগর শ্রমিক লীগের সভােতি এম শাহরিয়ার কবির সেলিম, এম এ মতিন, কামাল আহমদ, কালাম আহমদ, কাজি মুকিত সুমন, এনাম আহমদ, আব্দুর রহমান, আবুল আহমদ, পান্না লাল দত্ত, কানাই লাল, এ্যাড. ওমর দত্ত, ইমরান উদ্দিন, মিনহাজ সৌরভ, জাহিদ মুসা, ইমন হোসাইন, রাহি আহমদ, আহমদ মুসা, ইশতিয়াক নওসান প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ডিসেম্বর ২০২৩,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit