বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

মেকআপ কি ফ্রিজে রাখতে হয়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ১৭৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : রূপচর্চা করতে আমরা বিভিন্ন ধরনের প্রসাধনী ব্যবহার করি। কিন্তু কেবল ব্যবহার করলেই হবে না, জানতে হবে পণ্যগুলির সঠিক সংরক্ষণ পদ্ধতিও।

এমন বেশ কিছু প্রসাধনী আছে, যেগুলি ফ্রিজে রাখলে দীর্ঘ দিন ভাল থাকে এবং ত্বকেও ভাল কাজ করে। জেনে নিন এই তালিকায় কোন কোন প্রসাধনী আছে।

টোনার

নিয়মিত টোনার ব্যবহার করেন? টোনারের বোতলটি ফ্রিজে রাখতে পারেন। এ ধরনের প্রসাধনীগুলিও ফ্রিজে রাখলে অনেক দিন ভাল থাকে। আর ঠান্ডা টোনার দিয়ে মুখ পরিষ্কার করে নিলে মেকআপ দীর্ঘস্থায়ী হয়।

ক্রিম

নাইট ক্রিম, ডে ক্রিম, আই ক্রিমের মতো প্রসাধনীও ফ্রিজে রাখা ভাল। ঠান্ডা আই ক্রিম চোখের ক্লান্তি ও ফোলা ভাব দূর করতে সাহায্য করে। এ সব ক্রিম ফ্রিজ থেকে বার করে ত্বকে লাগালে বেশি আরাম পাবেন।

লিপস্টিক

ফ্রিজে লিপস্টিক ভরে রাখতে পারেন। এতে লিপস্টিকের মধ্যে থাকা প্রাকৃতিক তেল অনেক দিন ভাল থাকে। ফলে দীর্ঘদিন লিপস্টিকের রং এক রকম থাকে, আর্দ্র ভাবও নষ্ট হয় না।

অ্যালোভেরা জেল

ফ্রিজে অ্যালোভেরা জেল রেখে দিলে অনেক দিন ভাল থাকে। বিশেষ করে ত্বক রোদে পুড়ে গেলে কিংবা ত্বকে অ্যালার্জির সমস্যা হলে ঠান্ডা অ্যালোভেরা জেল দ্রুত আরাম দেয়।

নেলপলিশ

ফ্রিজে অবশ্যই রাখুন নেলপলিশ। বাইরে রাখলে অনেক সময়ে গরমে নেলপলিশ জমাট বেঁধে যায়। কিন্তু ফ্রিজে রাখলে তা হবে না আর লাগানোর পর নখেও থাকবে বেশি দিন।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit