মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম

ফ্রিজের রুটি নরম রাখবেন কিভাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২০৩ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : অফিস, বাড়ি, বাইরের কাজ সব একাহাতে সামলাতে হয় অনেককেই। ফলে বার বার যেন রান্না করা না লাগে, তার জন্য একেবারেই বেশি করে রান্না করে রাখেন অনেকে।

এমনকি সময় বাঁচাতে সকাল বা রাতের রুটিও আগে আগে বানিয়ে ফ্রিজে রাখেন অনেকে। ভাত, তরকারি বা অন্যান্য খাবার ফ্রিজে রাখলে কিছু না হলেও রুটি ফ্রিজে রাখলে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তবে কয়েকটি উপায় মেনে চললে ফ্রিজে রাখলেও শক্ত হবে না রুটি।

১. তেল বা ঘি দিয়ে মাখানো

আটা মাখার সময়ে অল্প তেল বা ঘি দিয়ে মাখুন। এতে আটা নরম থাকবে এবং অনেকক্ষণ আটা মাখাও ভাল থাকবে। রুটি তৈরি হয়ে গেলেও অল্প ঘি মাখিয়ে রাখতে পারেন। তাহলে ফ্রিজে রাখলেও রুটি শক্ত হয়ে যাবে না।

২. কাগজে রাখুন

রুটি সেঁকে নেওয়ার পর টিস্যু পেপারে বা খবরের কাগজে রেখে একটু শুকিয়ে নিন। যাতে রুটিতে একটুও আর্দ্রতা না থাকে। রুটি বেশি আর্দ্র হয়ে গেলে দ্রুত শক্ত হয়ে যায়।

৩. এয়ার টাইট ব্যাগে রাখুন

রুটি ফ্রিজে রাখার সময়ে জিপ লক ব্যাগে রাখুন। কিংবা এমন কোনও বাটিতে রাখুন যাতে বাতাস চলাচল করে না। বাতাস লাগলে রুটি শক্ত হয়ে যায়।

৪. খাওয়ার আগে সেঁকে নিন

খাওয়ার আগে ফ্রিজ থেকে রুটি বের করে মাইক্রোওয়েভে গরম করে নেন অনেকেই। তবে মাইক্রোওয়েভে গরম করলে রুটির স্বাদ নষ্ট হয়ে যায়। তাই মাইক্রোওয়েভে গরম না করতে চাইলে রুটিটা হালকা করে সেঁকে নিন।

কিউএনবি/অনিমা/০৫ ডিসেম্বর ২০২৩,/দুপুর ২:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit