শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

ঢাবি’র শামসুন নাহার হলের মেধাবী শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৮২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে গতকাল ০৩ ডিসেম্বর (২০২৩) রবিবার সন্ধ্যায় মেধাবী শিক্ষার্থীদের শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন স্বর্ণপদক ও মেধা বৃত্তি এবং শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক, বৃত্তির চেক ও সনদ তুলে দেন। হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. লাফিফা জামালের সভাপতিত্বে অনুষ্ঠানে কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শামসুন নাহার মাহমুদ ফাউন্ডেশন বক্তৃতা প্রদান করেন হলের প্রাক্তন প্রাধ্যক্ষ 

অধ্যাপক সাজেদা বানু। স্বাগত বক্তব্য রাখেন হলের খন্ডকালীন আবাসিক শিক্ষক ড. ফারজানা আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন এবং দাতা ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান। মহিয়সী নারী শামসুন নাহার মাহমুদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, “লেখনীর মাধ্যমে সমাজ সংস্কার ও সমাজ পরিবর্তনের জন্য এবং পশ্চাৎপদ নারীসমাজকে সামনে এগিয়ে নেয়ার জন্য শামসুন নাহার মাহমুদ অনন্য ভূমিকা রেখেছেন।

স্বর্ণপদক ও বৃত্তি প্রদানের এই আয়োজন হলের শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার পথে উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে। শামসুন নাহার মাহমুদের আদর্শ ধারণ করে নিজেদের বিকশিত ও আলোকিত করে সমাজ ও মানুষের পাশে দাঁড়ানোর জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। এবছর ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ইসমাত জামান ঊর্বশীকে স্বর্ণপদক প্রদান করা হয়। ২০১৫-২০১৬, ২০১৬-২০১৭ এবং ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের ৩০ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি এবং ১৪ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হয়। এছাড়া, ৬ জন বিশিষ্ট দানশীল ব্যক্তির সহযোগিতায় ৮ জন অস্বচ্ছল ও মেধাবী ছাত্রীকে শিক্ষা সহায়তা বৃত্তি প্রদান করা হয়।

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ১০:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit