বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

নেশার কবল থেকে পুনরুত্থান, অ্যানিম্যালের প্রশংসায় আপ্লুত ববি দেওল!

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬২ Time View

বিনোদন ডেস্ক : তলিয়েই গিয়েছিলেন তিনি জীবনের চোরাস্রোতে। পুনরুত্থানের স্বপ্নও হয়ে আসছিল ফিকে। তবে কপাল যাকে সঙ্গ দেয় রূপকথা লেখা তো তার জন্য অনিবার্য। ববি দেওলের বেলাতেও যেন ঘটলো তাই। 

এবার অ্যানিম্যাল সিনেমার মাধ্যমে যেন পুনর্জন্ম নিলেন তিনি। মাত্র দুদিনে বিশ্বব্যাপাী ২১২ কোটি টাকার ব্যবসা করে এই সিনেমাটি। সিনেমার পুরোটা জুড়ে রণবীর কাপুর। সবমিলিয়ে ২০ মিনিট মতো রয়েছেন ববি। সংলাপ নেই। তাতেই যে বাজিমাত করেছেন সিনেমা মুক্তির পর বুঝতে পারছেন ববি। রণবীরের পাশপাশি ববিকে নিয়ে উচ্ছ্বাস দর্শকদের। ছবির সাফল্যে নিজেকে ধরে রাখতে পারলেন না ববি। সকলের সামনেই অঝোরে কাঁদতে শুরু করেন অভিনেতা।

অ্যানিম্যাল মুক্তির দিনই সকলের সঙ্গে বসেই সিনেমা দেখেন ববি। চেয়ারে বসে নয় দর্শকদের সঙ্গে মেঝেতে বসেই সিনেমা দেখেন অভিনেতা। একটা লম্বা সময় ব্যর্থতা দেখেছেন ববি। সম্প্রতি কফি উইথ করণ-এর চ্যাট শোয়ে এসে নিজেই স্বীকার করেন কাজ না থাকায় মদে আসক্ত হয়ে পড়েন। তবে ‘আশ্রম’ সিরিজের হাত ধরেই ক্যারিয়ারের গতি বদলায় ববির। 

তবে অ্যানিম্যাল যেন তাকে নতুন করে সাফল্যের স্বাদ দিল। সম্প্রতি একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। গাড়িতে বসে রয়েছেন ববি তার ছবি তুলতে ঘিরে ধরেন আলোকচিত্রীরা। ববিকে দেখে তারা বলেন, ‘অ্যানিম্যাল দারুণ হয়েছে।’ গাড়ি থেকে নেমে হাতজোড় করে বলেন, ‘আপনাদের অনেক ধন্যবাদ। ঈশ্বর মঙ্গলময়। এই ছবির জন্য আমরা অনেক ভালবাসা পাচ্ছি। মনে হচ্ছে স্বপ্ন দেখছি।’ বলতে বলতেই কেঁদে ফেলেন ববি। তবে এই কান্না অবশ্যই আনন্দাশ্রু।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit