বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) একটি ফুটফুটে মেয়ের জন্ম দেন। ছেলে ইউভানের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রাখা হয়েছে ইয়ালিনি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, ইয়ালিনি কোনো বাংলা শব্দ নয়। তামিল শব্দ ইয়ালিনির অর্থ সংগীত, সুর ও বিদ্যার দেবী সরস্বতী।
সোশ্যাল মিডিয়ায় নিজের মেয়ে সম্পর্কে শুভশ্রী বলেন, ‘আমার সবসময়ই একটি মেয়ে সন্তানের শখ ছিল। ভগবান সেই আশা পূরণ করেছে।’এরইমধ্যে এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী নায়ক অঙ্কুশের কাছে Q&A রাউন্ডে জানতে চান শুভশ্রীর মেয়ে প্রসঙ্গে। এর জবাবে অঙ্কুশ বলেন, ‘আমার প্রিয় হিরোইন’। এমন উত্তরের পর শুভশ্রীর মেয়ের নাম নিজের নামের সঙ্গে মিলিয়ে হ্যাশট্যাগও বানিয়ে নেন অঙ্কুশ। আর তা হল ‘YALKUSH।’।
উল্লেখ্য, ব্যক্তি জীবনে পরিচালক রাজ চক্রবর্তী নায়িকা মিমি চক্রবর্তী আর শুভশ্রী গাঙ্গুলি নায়ক দেবের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। কিন্তু হঠাৎই টালিপাড়ার সবাইকে অবাক করে দিয়ে বিয়ের পিঁড়িতে বসেন রাজ- শুভশ্রী। ২০১৮ সালের বিয়ের দুই বছর পর তাদের সংসারে আসে পুত্র সন্তান ইউভান। ২০২০ সালে ছেলের জন্মের ঠিক তিন বছর পর ২০২৩ সালের ৩০ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হলেন রাজ-শুভশ্রী।
কিউএনবি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:০৮