মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম

সাদা চাদর ধবধবে সাদা রাখবেন কিভাবে

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : বিছানার চাদর সবচেয়ে বেশি ব্যবহার হয়। ফলে নোংরাও হয় দ্রুত। আর সাদা রঙের চাদর হলে তো কথাই নেই। দুইদিন ব্যবহার করতে না করতেই তা ময়লা হয়ে যায়।

তাই অনেকেই সপ্তাহে অন্তত তিন দিন চাদর ধুয়ে থাকেন। কিন্তু সেখানেও সমস্যা। ঘন ঘন ধোয়া হলে সাদা চাদর উজ্জ্বলতা হারাতে শুরু করে। লালচে ময়লা ভাব পরে যায়।

কী ভাবে যত্ন নিলে সাদা চাদরের ধবধবে ভাব বজায় থাকবে? চলুন জেনে নেই কিছু উপায়।

১. গরম পানি ব্যবহার

লোশন, ক্রিম বা বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে ঘুমোতে যাওয়ার ফলে সেগুলো চাদরে লেগে যায়। শুকিয়ে গিয়ে চাদরে গভীর দাগের সৃষ্টি করে। চাদরের এই দাগ তুলতে ঠান্ডা পানির পরিবর্তে গরম পানি ব্যবহার করুন। ধোয়ার আগে গরম পানিতে কিছুক্ষণ চাদর ভিজিয়ে রাখুন। এতে চাদরের দাগ-ছোপ সহজেই দূর হবে।

২. ব্লিচ ব্যবহার করবেন না

অনেকেই ভাবেন, ব্লিচ ব্যবহার করলে সাদা চাদর আরও সাদা থাকবে। কিন্তু তা মোটেই ঠিক নয়। ক্লোরিনযুক্ত ব্লিচ ব্যবহার করার ফলে সাদা কাপড় দ্রুত হলদেটে হয়ে যায়। পাশাপাশি, চাদর সহজে ছিঁড়েও যেতে পারে। তাই এই ধরনের ব্লিচ ব্যবহার না করে বরং চাদর ধোয়ার সময় ডিটারজেন্ট পাওডারের সঙ্গে বেকিং সোডা ও ভিনেগার মিশিয়ে ধুতে পারেন। চাদরের রং উজ্জ্বল থাকবে।

৩. টেকসই কাপড়ের চাদর ব্যবহার

সাদা হোক বা অন্য কোনও রঙের সুতির চাদর, সব সময়েই তা দ্রুত নোংরা হয়ে যায়। তবে সাধারণ সুতির বদলে যদি সাদা লিনেন কাপড়ের চাদর ব্যবহার করেন, সে ক্ষেত্রে নোংরা কম হওয়ার সম্ভাবনা থাকে। নোংরা হলেও ভাল করে ধুয়ে নিয়ে ড্রায়ারে শুকিয়ে নিলেও এই ধরনের কাপড়ের চাদর অনেক দিন টেকসই হয় আর চাদরের উজ্জলতাও বজায় থাকে।

কিউএনবি/অনিমা/০৪ ডিসেম্বর ২০২৩,/বিকাল ৩:৩৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit