শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেস্ক নিউজ : বিরতিহীন ট্রেন ‘টাঙ্গুয়ার এক্সপ্রেস’ সিলেট-ঢাকা রুটে চালু হচ্ছে সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের উড়ন্ত সূচনা গ্রামের অসচ্ছল পরিবার কম দামে পাবে এলপিজি পাহাড়ি দুর্যোগে বিপর্যস্ত রাঙামাটির খামারিরা, প্রাণিসম্পদে ক্ষতি দেড় কোটি টাকা হাতিয়াতে জোয়ারে ভেসে আসা মরদেহ পড়ে রইল কেওড়া বাগানে ২১ রানের ব্যবধানে নেই ৫ উইকেট ৫ জেলায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা শেষ সিনেমা ‘জন নায়গন’ দিয়ে বিজয় কি পারবেন নিজের রেকর্ড ভাঙতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ে খুলে পানি নিস্কাশনের প্রস্তুতি, নদী তীরবর্তী এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান লালমনিরহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ত্রাণমন্ত্রী দুলুর আর্থিক ও ত্রাণ সহায়তা

দোন্নারুম্মা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর এমবাপ্পের গোলে রক্ষা পিএসজির

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৫ Time View

ডেস্ক নিউজ : তখন সবেমাত্র দশম মিনিটের খেলা চলছে। বল ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষের এক খেলোয়াড়ের মুখে লাথি মেরে লাল কার্ড দেখেন পিএসজির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে বাকি সময় দশ জন নিয়ে খেললেও কিলিয়ান এমবাপ্পের ঝলকে জয় নিয়েই মাঠ ছেড়েছে প্যারিসিয়ানরা।

লিগ ওয়ানের ম্যাচে আজ লা আভরকে তাদের মাঠেই ২-০ গোলে হারিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিলিয়ান এমবাপ্পের গোলে এগিয়ে যাওয়ার পর শেষদিকে ভিতিনহার লক্ষ্যভেদে ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে লুই এনরিকের দল।  

ম্যাচের শুরুতে পিএসজি কিছুটা ছন্নছাড়া আক্রমণ শানালেও ফল পাচ্ছিল না। এর মধ্যেই আবার লাল কার্ড দেখেন দোন্নারুম্মা। বল ক্লিয়ার করতে গিয়ে লা আভরের কাসিমিরের মুখ লাথি মারেন ইতালিয়ান গোলরক্ষক। রেফারি দেরি না করে সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখান। লিগে দলের পরবর্তী দুই অথবা তিন ম্যাচ মাঠের বাইরেই থাকতে হবে তাকে।  

একজন কম নিয়ে খেললেও কাঙ্ক্ষিত গোল পেতে খুব বেশি অপেক্ষায় থাকতে হয়নি পিএসজিকে। উসমান দেম্বেলের অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেছেন এমবাপ্পে। এরপর দেম্বেলে ও এমবাপ্পে বেশ কয়েকটি সুযোগ মিস করেন। মাঝে পিএসজির রিজার্ভ গোলরক্ষক আরনু তেনাসকে কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল লা আভরও। বার্সেলোনার যুব প্রকল্প থেকে ওঠে আসা এই গোলরক্ষক ৭টি অসাধারণ সেভ করেছেন। উল্টো ৮৯তম মিনিটে আরেকটি গোল হজম করে বসে লা আভরে। ম্যানুয়েল উগার্তের অ্যাসিস্টে গোলটি করেন ভিতিনহা।  

এই জয়ে নিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে রইলো পিএসজি। ১৪ ম্যাচে পিএসজির পয়েন্ট ৩৩, আর সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা নিসের সংগ্রহ ২৯ পয়েন্ট।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit