রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
পাখিদের ১৫ বছরের নিরাপদ এক ঠিকানা নাজিরপাড়া সূচকের ওঠানামায় পুঁজিবাজারে লেনদেন চলছে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ে ট্রাম্পের চুক্তি, যেসব প্রশ্নের উত্তর এখনও মেলেনি সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত জারি কাভান সুলিভানের দুর্দান্ত গোলে ফিলাডেলফিয়ার জয় নেপালের বন্যায় জলবিদ্যুৎ টানেলে নিখোঁজ এখনও ৮৯৮, উদ্ধার ৩৬১ নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজ প্রায় ৩ হাজার ফ্রান্সের ঐতিহাসিক ক্লাব নঁতে কিনতে পারেন বেকহ্যাম ১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের

নোটিশ পেয়ে আমার দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আমি আনন্দিত: শামীম ওসমান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ১১৫ Time View

ডেস্ক নিউজ : নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান বলেছেন, আমাকে শোকজ করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। অনেকের মুখে চুনকালি মেখে দিয়ে তারা প্রমাণ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব। নোটিশ পেয়ে আমার দুঃখ পাওয়ার কথা ছিল কিন্তু আমি আনন্দিত ও গর্বিত হয়েছি। কখনো দেখিনি, একটি-দুটি পত্রিকার রিপোর্টে প্রার্থীকে তলব করতে। এতেই প্রমাণিত হয়, নির্বাচন কমিশন স্বাধীন। আমরা এরকম একটি কমিশনই চেয়েছিলাম।

শান্তি মিছিল থেকে নৌকার ভোট চাওয়া ও প্রতীক প্রদর্শনের বিষয়ে তিনি বলেন, সারা দেশে বিএনপি-জামায়াত ও জঙ্গিরা জ্বালাও-পোড়াও, হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। এর প্রতিবাদে আমার নেতাকর্মীরা বিজয়ের মাসের প্রথম দিনে শান্তি মিছিল করেছে। শান্তির প্রতীক নৌকা। সে কারণেই নৌকার স্লোগান এসেছে, প্রতীকও প্রদর্শন করেছেন কেউ কেউ। আপনারা জানেন, মনোনয়নপত্র জমার দিনে আমি একা এসেছিলাম আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে। এমনকি শান্তি মিছিলে আমি নিজেও উপস্থিত ছিলাম না। আজ নির্বাচন কমিশনকে অনুরোধ করেছি, যারা অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে।

শামীম ওসমান বলেন, রাজনৈতিক দল কাকে বলে, যারা পাঁচশ মানুষ আগুনে পুড়িয়ে মেরেছে। এখনো ওরা আগুন সন্ত্রাস করছে। ওদের কী রাজনৈতিক সংগঠন বলবেন, না সন্ত্রাসী সংগঠন বলবেন। তিনি আরও বলেন, বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে নিজের পায়ে দাঁড়িয়ে আছে। আমাদের তরুণরা প্রমাণ করবে বাংলাদেশ কারও সামনে মাথানত করার দেশ না।

বাংলাদেশের নির্বাচনে সব দলের অংশগ্রহণ প্রসঙ্গে জাতিসংঘের দেওয়া বক্তব্যের ব্যাপারে কড়া ভাষায় জবাব দিয়েছেন এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, জাতিসংঘ বলেছে সবার অংশগ্রহণ দেখতে চায়; কিন্তু সেটি দেখতে হলে দেখতে হবে জনগণ অংশগ্রহণ করছে কিনা। বিভিন্ন পত্রিকা ইনিয়ে বিনিয়ে বিএনপি-জামায়াতের অংশগ্রহণ করার কথা বলেছে। আমি এই মুহূর্তে মনোনয়ন ছেড়ে দেব যদি জাতিসংঘ তিনটা কাজ করতে পারে। ফিলিস্তিনে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটা যদি জাতিসংঘ বন্ধ করতে পারে, তাদের যদি নিজের ভূমিতে ফিরিয়ে দিতে পারে আর যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ করতে পারে। বাংলাদেশকে ছবক দেওয়ার আগে আমি জাতিসংঘকে অনুরোধ করব রোহিঙ্গাদের অবিলম্বে তাদের দেশে ফেরানোর ব্যবস্থা করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসিন মিয়া, জেলা কৃষক লীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর বিজয়ের মাসে শামীম ওসমানের নির্বাচনি এলাকার নেতাকর্মীদের শান্তি ও বিজয় মিছিল থেকে নৌকায় ভোট চাওয়া ও প্রতীক প্রদর্শনের অভিযোগ এনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে শামীম ওসমানকে নোটিশ দেয় বিচারকদের নিয়ে গঠিত নির্বাচনি অনুসন্ধান কমিটি।

 

কিউএনবি/আয়শা/০৩ ডিসেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit