শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

ফিলিপাইনে ৭.৫ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Reporter Name
  • Update Time : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৯ Time View

ডেস্কনিউজঃ ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। দেশটির সিসমোলজি সংস্থা জানায়, শনিবার স্থানীয় সময় রাত ৮টা ৩৭ মিনিটে কেঁপে ওঠে মিন্দানাও ও এর আশেপাশের এলাকা। তবে ভূমিকম্পে কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পের পর কেন্দ্রস্থলের আশেপাশের এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপসংস্থা ইউএসজিএস বলছে, শনিবার ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে ৩২ দশমিক ৮ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) বলছে, মিন্দানাওয়ে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূপৃষ্ঠ থেকে ৬৩ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারে অবস্থিত হওয়ার কারণে নিয়মিতই দেশটিতে ভূমিকম্প আঘাত হানে।

সূত্র : রয়টার্স

কিউএনবি/বিপুল/০২/১২.২০২৩/রাত ১০.২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit